এক্সপ্লোর

IPL 2023: রিঙ্কুকে দরাজ সার্টিফিকেট ভাজ্জির, দ্রুত ভারতীয় দলে সুযোগ পাবেন নাইট তারকা?

Harbhajan On Rinku: ক্রিকেট বিশ্ব এখনও রিঙ্কু সিংহকে নিয়ে চর্চায় ব্যস্ত। ক্রিকেট লেখিয়েরা 'আলিগড়ের বাদশা' এই নামেও সম্বোধন করছেন তাঁকেও। 

কলকাতা: আইপিএলে এবার আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নজরে এসেছেন তিনি। কেকেআরের জার্সিতে এক ম্যাচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে ফিনিশারের তকমা আদায় করে নিয়েছেন। ক্রিকেট বিশ্ব এখনও রিঙ্কু সিংহকে নিয়ে চর্চায় ব্যস্ত। ক্রিকেট লেখিয়েরা 'আলিগড়ের বাদশা' এই নামেও সম্বোধন করছেন তাঁকেও। হরভজন বলছেন, ''ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ রিঙ্কুর থেকে আর বেশি দূরে নেই। ও আজ যেই জায়গায় রয়েছে, তার জন্য পুরো কৃতিত্বই রিঙ্কুর। কঠিন পরিশ্রম করেছে ও। নিজেকে গড়ে তুলেছেন আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য। সব তরুণ ও বাচ্চাদের রিঙ্কুকে দেখে শেখা উচিত। ওর জীবনের কাহিনী সত্যিই একটা অনুপ্রেরণা।''

চলতি মরসুমে ১১ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৩৩৭ রান করেছেন রিঙ্কু। ৫৬.১৬ গড়ে ব্যাটিং করেছেন উত্তরপ্রদেশের এই বাঁহাতি ব্যাটার। স্ট্রাইক রেট দেড়শোর ওপর। চলতি মরসুমে দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন রিঙ্কু। সর্বােচ্চ অপরাজিত ৫৮। ঘরোয়া ক্রিকেট, রঞ্জিতে উত্তরপ্রদেশের জার্সিতে গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফর্ম করে আসছেন রিঙ্কু। চলতি মরসুমে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যশ দয়ালকে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছেন। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ২১টি বাউন্ডারি ও ১৫টি ছক্কা হাঁকিয়েছেন রিঙ্কু। 

সূর্যকুমারের প্রশংসায় গাওস্কর

 আইপিএল শুরুর আগে ফর্মে ছিলেন না তিনি। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হওয়া সত্ত্বেও ক্রমাগত ফ্লপ হওয়া সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তা বেড়েছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৫ বলে ঝোড়ো ৮৩ রানের ইনিংস খেলছিলেন সূর্য। সেই ম্যাচে নেহাল ওয়াধেরার সঙ্গে তাঁর ১৪০ রানের পার্টনারশিপ আরসিবির বিরুদ্ধে রান তাড়া করে জয় আরও সহজ করে দিয়েছিল। এবার কিংবদন্তি সুনীল গাওস্কর প্রশংসায় ভরালেন সূর্যকুমার যাদবকে। 

সানি বলছেন, ''সূর্যকুমার যাদবের ব্য়াটিং দেখলে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। কিন্তু নেহাল ওয়াধেরা যেভাবে খেলেছে তা দেখে সত্যিই ভাল লেগেছে। ও একদমই সূর্যকে কপি করতে যায়নি। নিজের মত করে খেলেছে। সূর্যকে দারুণ সাপোর্ট করেছে ও।'' এরপরই লিটল মাস্টার বলেন, ''আমার সূর্যর ব্যাটিং দেখে মনে হয়েছে যে আরসিবি বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে ও। এভাবে ব্যাটিং করলে উল্টোদিকের বোলারদের মনোবলও ভেঙে যায়। অনেকটা গলি ক্রিকেটের ধাঁচ আছে ওর মধ্যে। মাঠের চারধার ধরে শট খেলতে পারে। এই ধরনের ব্যাটিং ক্রমেই নিজেকে অনুশীলনের মাধ্যমে রপ্ত করেছে সূর্য।''

 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget