এক্সপ্লোর

India, Semi-Final Chances: পরপর ২ ম্যাচ হারলেও বিশ্বকাপের শেষ চারে যেতে পারে ভারত, কীভাবে?

T20 World Cup: পরপর দু'ম্যাচে হার। তাও বড় ব্যবধানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কার্যত ভেন্টিলেটরে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে। কিন্তু এখান থেকেও হতে পারে উলটপুরাণ।

দুবাই: পরপর দু'ম্যাচে হার। তাও বড় ব্যবধানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) কার্যত ভেন্টিলেটরে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে। কিন্তু এখান থেকেও হতে পারে উলটপুরাণ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পরেও বিশ্বকাপের শেষ চারে ওঠার সঞ্জীবনী পেয়ে যেতে পারেন বিরাট কোহলিরা (Virat Kohli)। কিন্তু কীভাবে? সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে কীভাবে সেমিফাইনালে পৌঁছে যেতে পারে টিম ইন্ডিয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে সুপার টুয়েলভ ফর্ম্যাটে। যেখানে যোগ্যতা অর্জনকারী ১২টি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। অর্থাৎ প্রতি গ্রুপে রয়েছে ৬টি করে দল। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সেমিফাইনালে যাবে।

ভারত রয়েছে গ্রুপ ২-তে। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছেন কোহলিরা। ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। ২ ম্যাচের একটিতে জিতে নামিবিয়া রয়েছে চার নম্বরে। ভারতের পিছনে শুধু স্কটল্যান্ড।

ভারতের ম্যাচ বাকি আফগানিস্তান (৩ নভেম্বর), স্কটল্যান্ড (৫ নভেম্বর) ও নামিবিয়ার (৮ নভেম্বর) বিরুদ্ধে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে গেলে -

  1. ভারতকে বাকি তিনটি ম্যাচই জিততে হবে, এবং সেটা বড় ব্যবধানে। কারণ, প্রথম দুই ম্যাচে বড় পরাজয়ের পর ভারতের নেট রান রেট বেশ খারাপ (-১.৬০৯)। নেট রান রেট ভাল করতে হলে বড় ব্যবধানে জিততেই হবে। সেক্ষেত্রে ভারত গ্রুপ পর্ব শেষ করবে ৬ পয়েন্টে।
  2. পাকিস্তান ৬ পয়েন্ট পেয়ে গিয়েছে। বাবর আজমরা বাকি সব ম্যাচ জিতলে সুবিধা হবে ভারতের। কারণ, পাকিস্তান কার্যত সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে। সব ম্যাচ জিতলে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ১০। তাতে ভারতের কোনও সমস্যা হবে না।
  3. নিউজিল্যান্ডের ম্যাচ বাকি আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে। ধরে নেওয়া যায় যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে ওঠা নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারাবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে কেন উইলিয়ামসনদের পয়েন্ট দাঁড়াবে ৬।
  4. আফগানিস্তানের সংগৃহীত পয়েন্ট ৪ ও তাদের ম্যাচ বাকি ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতকে তাদের বিরুদ্ধে জিততেই হবে। তাতে আফগানিস্তান ৪ পয়েন্টেই থাকবে।
  5. ৭ নভেম্বর মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। সেই ম্যাচটাই কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াবে। ভারতের ভাগ্যও ঝুলে থাকবে ওই ম্যাচের ওপর।
  6. নিউজিল্য়ান্ড সেই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলে সেমিফাইনালে পৌঁছে যাবে। ছিটকে যাবে ভারত ও আফগানিস্তান।
  7. আফগানিস্তান সেই ম্যাচ জিতলে আর ভারত ও নিউজিল্যান্ড বাকি সব ম্যাচ জিতলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে যে দলের নেট রান রেট ভাল হবে, তারাই পাবে সেমিফাইনালের টিকিট। ভারত বাকি তিন ম্যাচে নেট রান রেট ভাল জায়গায় নিয়ে যেতে পারলে শেষ চারের দরজা খুলে যেতে পারে।

সেরা শিরোনাম

East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget