এক্সপ্লোর

Chess Olympiad 2024: ৬৪ খোপের খেলায় ইতিহাস, দাবা অলিম্পিয়াডে সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা, উভয় দলই

Chess Olympiad: ইতিহাসে মাত্র দ্বিতীয়বারই কোনও দেশ পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দাবা অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হল। 

বুদাপেস্ট: হাঙ্গেরিতে প্রজ্ঞাননন্দদের ইতিহাস। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের আয়োজিত দাবা অলিম্পিয়াডে (Chess Olympiad 2024) সোনা এল ভারতের ঝুলিতে। তাও আবার এক নয়, দুই দুইটি। ইতিহাস সৃষ্টি করে হাঙ্গেরিরর রাজধানীতে অলিম্পিয়াডে সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা, উভয় দাবা দলই।

টুর্নামেন্টে আগাগোড়াই রমেশবাবু প্রজ্ঞাননন্দদের, অর্জুন এরিজাইসি, বিদিত গুজরাতি, ডি গুকেশ এবং পেনতালা হরিকৃষ্ণের ভারতীয় পুরুষ দল দাপট দেখায়। ভারতীয় দাবাড়ুরা শেষ রাউন্ডের ম্যাচে স্লোভেনিয়াকে হারিয়েই ওপেন রাউন্ডে সোনা জিতে নেয়। অপরদিকে, আজ়ারবাইজানের বিরুদ্ধে জয় পায় ভারতীয় মহিলা দাবাড়ুরাও। বছর দু'য়েক আগে চেন্নাইতে প্রথম অলিম্পিয়াড পদক জিতেছিলেন ভারতীয় মহিলা দাবাড়ুরা। এবার হরিকা দ্রোণাভাল্লি, আর বৈশালী, দিব্যা দেশমুখ, ভন্তিকা আগরওয়াল এবং তানিয়া সচদেবকে নিয়ে তৈরি ভারতীয় মহিলা দল পদকের রঙ বদলাতে সক্ষম হল। 

 

 

ইতিহাসে মাত্র দ্বিতীয়বারই কোনও দেশ পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দাবা অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হল। পুরুষদের বিভাগে অর্জুন ও গুকেশের জয় ভারতকে ম্যাচে ২-০ এগিয়ে দেয়। বিদিত নিজের ম্যাচ ড্র করেন। শেষ ম্যাচে রমেশবাবু প্রজ্ঞাননন্দদের জয় ভারতের হয়ে ৩.৫-০.৫ স্কোরলাইনে জয় সুনিশ্চিত করে। 

 

 

মহিলাদের বিভাগে হরিকা, দিব্যা এবং ভন্তিকা নিজেদের ম্যাচ জিতে নেন। বৈশালী অবশ্য় জিততে পারেননি, তিনি নিজের ম্যাচটি ড্র করেন। কাজাখস্তানের বিরুদ্ধে তাঁরাও ফাইনালে সেই ৩.৫-০.৫ স্কোরলাইনে নিজেদের ম্যাচ জিতে সোনা জয় সুনিশ্চিত করেন। এই সাফল্য নিঃসন্দেহে বিশ্বে ভারতীয় দাবাড়ুদের দক্ষতা তুলে ধরার প্রমাণ হিসাবে কাজ করবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ম্যাচে লিড নিয়েও ফের হতাশা, কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
FIFA World Cup 2026: তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
তৃতীয় স্থান অধিকারের ম্য়াচ খেলতেই চাইছে না ফ্রান্স, ইংল্য়ান্ড, কী জানালেন এমবাপেদের কোচ?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
Indian Cricket Team: বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?
বিরাটের পজিশনে কোন ব্য়াটার, তিন নম্বরে কাকে দেখা যাবে ওয়ান ডে ফর্ম্য়াটে?

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget