এক্সপ্লোর

রবিবাসরীয় ইডেনে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত

কলকাতা: সিরিজ জয় আগেই হয়ে গিয়েছে৷ এবার টার্গেট হোয়াইটওয়াশ৷ আগামীকাল ইডেনে সেই লক্ষ্যেই অনুশীলনে ভারতীয় দল৷ আজ সকালে ইডেনে অনুশীলনে হাজির টিম ইন্ডিয়া৷ যদিও অপশনাল প্র্যাকটিস থাকায় ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি, যুবরাজ সিংহ, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য। তাঁদের অনুপস্থিতিতে নজরে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি৷ ধোনিকেই এদিন নেতার ভূমিকায় দেখা গেল। তিনি অধিনায়ক থাকার সময় যেভাবে পিচ খুঁটিয়ে দেখতেন, সেভাবেই এদিন পিচ দেখলেন। এরপর কিউরেটর ও মাঠকর্মীদের সঙ্গে কথাও বললেন। তারপর সতীর্থদের পেপ টক দিলেন। সিরিজের পরিপ্রেক্ষিতে নিয়মরক্ষার ম্যাচ হলেও, ভারতীয় দলের কাছে এই ম্যাচের গুরুত্ব যথেষ্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের শেষ ম্যাচ। ফলে এই ম্যাচেই কম্বিনেশন দেখে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন বিরাট। তবে রবিবারের ম্যাচের আগে টিম ইন্ডিয়া শিবিরে চিন্তার নাম শিখর ধবন৷ ব্যাটে রান নেই৷ তার সঙ্গে পুরনো চোটের জন্য কলকাতায় এসে শুক্রবারই হাসপাতালে গিয়েছিলেন তিনি৷ যদি শেষপর্যন্ত ধবনকে পাওয়া না যায়, তবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের পরবর্তী পছন্দের নাম অজিঙ্ক রাহানে৷ চলতি ভারত সফরে এখনও জয় পায়নি ইংল্যান্ড। টেস্ট সিরিজে ৪-০ জয় পেয়েছে ভারত। এরপর প্রথম দুটি একদিনের ম্যাচও জিতে নিয়েছে বিরাটবাহিনী। ইডেনে জয়ের ধারা বজাই রাখার ভারতীয় দলের লক্ষ্য। ইডেনে ভারত শেষ একদিনের ম্যাচ খেলেছিল ২০১৪ সালের ১৩ নভেম্বর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন এখন চোটের জন্য বাইরে থাকা রোহিত শর্মা। ভারত ৫ উইকেটে ৪০৪ রান করেছিল। রবিবার রোহিত থাকছেন না। তবে বিরাট, ধোনি, যুবরাজ, কেদার যাদবরা আছেন। তাঁদের ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget