এক্সপ্লোর

ভারতে পরিকাঠামো আছে, কোচের অভাব, দাবি সাইনার

বেঙ্গালুরু: ভারতে ব্যাডমিন্টনের উপযুক্ত পরিকাঠামো থাকলেও যথেষ্ট কোচ এবং অ্যাকাডেমি নেই বলে দাবি করলেন সাইনা নেহওয়াল। দেশের অন্যতম সেরা এই শাটলার বলেছেন, ‘ভারতে পরিকাঠামো নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু চিনে যেমন অনেক কোচ এবং অ্যাকাডেমি আছে, সেটা আমাদের দেশে নেই। ভারতের প্রধান শহরগুলিতে অন্তত ২০ থেকে ৩০ জন কোচ থাকা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র ২ থেকে ৩ জন আছেন।’ হাঁটুর চোট সারিয়ে এখন বেঙ্গালুরুতে অনুশীলন করছেন সাইনা। তিনি আগামী মাসে চিনে সুপার সিরিজ এবং হংকং ওপেন সুপার সিরিজে খেলবেন বলে আশা করছেন। তার আগে ব্যাডমিন্টনে ভারত ও চিনের তুলনা করে সাইনা বলেছেন, ‘চিনের শহরগুলিতে ৩০ হাজার থেকে ৪০ হাজার করে খেলোয়াড় আছে। প্রতিটি ইভেন্টে চার থেকে পাঁচ জন কোচ থাকেন। এভাবেই চ্যাম্পিয়ন তৈরি করে চিন। এই কারণে চিনকে কোনও সময়েই খাটো করা যাবে না। প্রচুর খেলোয়াড়, কোচ এবং অ্যাকাডেমি থাকায় সহজেই চ্যাম্পিয়ন তৈরি করতে পারে চিন। কিন্তু আমাদের যথেষ্ট খেলোয়াড় এবং অ্যাকাডেমি নেই।’ ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাজের প্রশংসা করে সাইনা বলেছেন, ক্রিকেটের মতোই ব্যাডমিন্টনের উন্নতির লক্ষ্যে কাজ করছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। অন্যান্য ক্রীড়া সংস্থাগুলিও সেই চেষ্টাই করছে। ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগ একটা ভাল উদ্যোগ। এর ফলে অনেকেই এই খেলার প্রতি উৎসাহিত হচ্ছে। দেশে ব্যাডমিন্টন খেলোয়াড়ের সংখ্যা অনেক বেড়েছে। বিভিন্ন খেলাকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন সাইনা। তাঁর আশা, আগামী দু-তিনটি অলিম্পিকেও এভাবেই সাহায্য করবে সরকার। সেটা হলে ভাল দল গড়ে তোলা যাবে। তাছাড়া ভাল কোচ এবং সাপোর্ট স্টাফও পাওয়া যাবে। এর ফলে খেলোয়াড়দের উপকার হবে।

সেরা শিরোনাম

Asian Games 2026: একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
একেবারে নিখুঁত নিশানা! শুটিংয়ে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরু ধান্ডা, আর কে কে পদক পেলেন ?
Asian Games 2026 : বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
বাংলাদেশকে ১০ গোলে দুরমুশ করল ভারত, সেমিফাইনালে লড়াই চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে
Vozinha: 'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
'শান্তি হারিয়েছি, সুযোগ থাকলে আগের জীবনটাই বেছে নিতাম', বলছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
Asian Games 2026: বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য
বৃষ্টি কাঁটা সামলে এশিয়ান গেমসে একদিনে ৮ পদক জিতল ভারত, জ্যাভলিনে জোড়া সাফল্য

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget