এক্সপ্লোর

India in Australia: কাল সমতা ফেরানোর লড়াই, বিরাটের টিমে দারুণ সব ট্যালেন্ট, কিন্তু একটা ধোনি চাই, বললেন মাইকেল হোল্ডিং

মাইকেল হোল্ডিংয়ের মতো প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান পেসারের মত, অধিনায়ক কোহলির টিমে মহেন্দ্র সিংহ ধোনির মতো একজনকে চাই, বিশেষত বড় রান তাড়া করার ক্ষেত্রে।

নয়াদিল্লি: গতকালের সিডনির প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬৬ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাতে রবিবার ফের নামছে বিরাট বাহিনী। শুক্রবার ৩৭৪ রানের পাহাড়প্রমাণ টার্গেট তাড়া করে ভারত থেমে যায় ৩০৮ রানে, ৮ উইকেট খুইয়ে। হার্দিক ৯০, শিখর ধবন ৭৪ রান তুলে ভারতের টপ অর্ডারের ব্যর্থতা সামাল দেওয়ার চেষ্টা করেন। পঞ্চম উইকেটের জুটিতে ১২৮ রান ওঠে। কিন্তু হার্দিক ফিরে যেতেই কার্যত লড়াই শেষ। এই প্রেক্ষাপটেই মাইকেল হোল্ডিংয়ের মতো প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান পেসারের মত, অধিনায়ক কোহলির টিমে মহেন্দ্র সিংহ ধোনির মতো একজনকে চাই, বিশেষত বড় রান তাড়া করার ক্ষেত্রে। তিনি বলেছেন, ভারতের কয়েকজন দারুণ প্লেয়ার আছে, কিন্তু আমি নিশ্চিত, কোহলির টিমকে ধোনির না-থাকায় উদ্ভূত পরিস্থিতিতে পড়তে হবে। আমরা জানি, ধোনি ইনিংসের মাঝপর্বে নেমে রানের পিছনে দৌড়নোর কাজটা সামলাত। ধোনি টিমে থাকার সময় ভারত রান তাড়া করতে চমত্কার ভাবে। টসে জিতেও বিপক্ষকে প্রথমে ব্য়াটিং করতে পাঠাতে কখনও ভয় পেত না কেননা ওরা জানত ধোনি কী করতে পারে। ভারতের এখনকার ব্য়াটিং লাইন আপে দারুণ ট্যালেন্ট আছে, কয়েকজন ব্যাটসম্যানের দারুণ স্ট্রোকপ্লে দেখেছি। কিন্তু তারপরও বলব, ধোনির মতো একজন প্লেয়ার চাই ওদের। শুধু ধোনির স্কিল নয়, ওর চরিত্রের দৃঢ়তা। তিনি আরও বলেছেন, ভারত রান তাড়া করার বেলায় কোনও সময়েই আমরা ধোনিকে আতঙ্কে ভুগতে দেখিনি।ও রান তাড়া করার দৌড়টা এত দারুণ ভাবে চালায় কেননা ও নিজের ক্ষমতাটা জানে, কী করে টার্গেটের পিছনে ছুটতে হয়, সেটাও জানে। ও-র সঙ্গে যে-ই ব্যাটিং করুক, ও সবসময় তাদের সাহায্য করে, আলোচনা করে। ভারতের চমত্কার ব্যাটিং লাইনআপ, কিন্তু রান তাড়া করার সময় ব্যাট হাতে ধোনি এক বিশেষ মানুষ। গতকালের ম্য়াচে কোভিড-১৯ পর্ব কাটিয়ে ২২ গজে ফিরে ভারতীয় বোলারদের অভিজ্ঞতা মোটেই সুখকর হল না। অধিনায়ক অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথের জোড়া শতরান, ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরি, আর সব শেষে গ্লেন ম্য়াক্সওয়েলের মারকুটে ইনিংস-বিধ্বস্ত করে দেয় ভারতীয় বোলিংকে। ফিঞ্চ করেন ১২৪ বলে ১১৪, স্মিথ ৬৬ বলে ১০৫।

সেরা শিরোনাম

NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
NZ vs IND Live: পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
পর পর দু'বার, ইনিংসের প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন বুমরা, শূন্য রানে ফিরলেন লাথাম
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget