এক্সপ্লোর

ভারতীয় ক্রিকেট দলে শৃঙ্খলায় জোর, টিম বাসে উঠতে দেরি! ৫০ ডলার ফাইন, কুম্বলের দাওয়াই

নয়াদিল্লি: কড়া মাস্টারমশাই! ভারতীয় ক্রিকেট দলের হাল ধরেই কঠোর নিয়মানুবর্তিতার সংস্কৃতি চালু করতে চাইছেন অনিল কুম্বলে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সদ্য। বর্তমানে তাঁর কোচিংয়ে টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছেন কোহলিরা। শুরুতেই তিনি বার্তা দিতে চাইছেন, বিন্দুমাত্র বেচাল সইবেন না। তাই তাঁর নির্দেশ, টিম বাসে সময় মতো উঠতে হবে। দেরি করা চলবে না। যিনি দেরি করবেন, তাঁর ফাইন ৫০ মার্কিন ডলার। সম্ভবত, ভারতীয় ক্রিকেট দলে এমন জরিমানার সিস্টেম এই প্রথম। একটি সর্বভারতীয় দৈনিকের খবর, কখন ক্রিকেটাররা বন্ধু-বান্ধব, পরিবারের লোকজনদের মেসেজ নেবেন, দেখবেন, তারও সময় বেঁধে দিয়েছেন তিনি। প্রতি চারদিনে একবার নিয়ম করে সব ক্রিকেটারদের নিয়ে বৈঠক হবে। কিন্তু কুম্বলে কি দলের মিলিটারি শাসন চাইছেন? এমন সম্ভাবনা খারিজ করে ভারতীয় ক্রিকেট দলের একটি সূত্র ওই সংবাদপত্রকে বলেছে, কুম্বলের সব কিছুই গোছানো। ক্রিকেটাররা শৃঙ্খলার গুরুত্ব উপলব্ধি করুন, চাইছেন তিনি। পাশাপাশি তিনি তাঁদের স্বাধীনতাও দেবেন। তিনি স্বাধীনতা, ডিসিপ্লিনের বিভাজন রেখাটা কোথায়, জানেন। ক্রিকেটারদের কয়েকদিন বাদে স্কুবা ডাইভিংয়ে যাওয়ার কথা। তাদের বিনোদনের জন্য এরকম ছোট ছোট আকর্ষণের ব্যাপারও থাকছে। জানা গিয়েছে, কুম্বলে ক্রিকেটারদের মধ্যে এককাট্টা মনোভাব তৈরি করতে অভিনব কিছু পন্থাও ভেবেছেন। তারই প্রতিফলন দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ যাত্রার মুখে গায়িকা বসুন্ধরা দাসের মিউজিক্যাল সেসনের উদ্যোগের মধ্যে। শেষ পর্যন্ত কুম্বলের দাওয়াইয়ের কতটা কাজ হয়, ভবিষ্যতেই তার উত্তর মিলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?

ভিডিও

Parliament Session: প্রশ্ন ফাঁসে কড়া বিল, তা নিয়েই সোমবার উত্তাল সংসদের দুই কক্ষ | NEET Protest
Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget