এক্সপ্লোর

টানা তিনটি একদিনের ম্যাচে বিরাটের শতরান সত্ত্বেও ৪৩ রানে হার ভারতের

পুণে: ভারতের অধিনায়ক বিরাট কোহলির অসাধারণ ফর্ম অব্যাহত। টানা তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরানের রেকর্ড গড়ে ফেললেন তিনি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। বিরাটের এই অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও অবশ্য এই ম্যাচে ৪৩ রানে হেরে গেল ভারতীয় দল। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাই দায়ী। বিরাট ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যান এদিন বড় রান পাননি। ফলে সিরিজ এখন ১-১। আরও দু’টি ম্যাচ বাকি। দ্বিতীয় ম্যাচ টাই করার পর আজ তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচের নায়ক শাই হোপ আজও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৯৫ রান করেন। অ্যাশলে নার্স ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শিমরন হেটমায়ার করেন ৩৭ রান। ভারতের হয়ে পেসার জসপ্রীত বুমরাহ ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন। কুলদীপ যাদব দু’টি এবং ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার (৮) উইকেট হারায় ভারতীয় দল। অপর ওপেনার শিখর ধবন ৩৫ রান করেন। অম্বাতি রায়াডু ২২ ও ঋষভ পন্থ ২৪ রান করেন। মহেন্দ্র সিংহ ধোনি (৭) এদিন রান পাননি। ভুবনেশ্বর কুমার ১০ রান করেন। বিরাট ১০৭ রান করে আউট হওয়ার পরেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। কুলদীপ যদাব ১৫ রানে অপরাজিত থাকেন। ৪৭.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মার্লন স্যামুয়েলস তিনটি এবং অধিনায়ক জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয় ও নার্স দু’টি করে উইকেট নেন। কেমার রোচ একটি উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget