এক্সপ্লোর

বিশ্বকাপে পাকিস্তানকে বয়কটে ক্ষতি ভারতেরই, মত গাওস্করের, আপনি প্রথম পদক্ষেপ করুন, বললেন ইমরানকে

নয়াদিল্লি: হরভজন সিংহের মতো প্রাক্তন ক্রিকেটাররা পাকিস্তানকে পুলওয়ামাকাণ্ডের জবাবে ক্রিকেটের ময়দানে পুরোপুরি বয়কটের ডাক দিয়েছেন, আগামী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে ভারতের না খেলার দাবি তুলেছেন। ১৬ জুন পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। কিন্তু সুনীল গাওস্করের অভিমত, পাকিস্তানকে বয়কট করলে ভারতেরই ক্ষতি। তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে না খেললে কার জয় হবে? বলেছেন, আমি সেমিফাইনাল, ফাইনালের কথা বলছিই না। কে জিতবে? পাকিস্তান জিতবে, কারণ ওরা দুটো পয়েন্ট পাবে। ভারত এপর্যন্ত বিশ্বকাপে যতবারই দেখা হয়েছে, পাকিস্তানকে হারিয়েছে। সুতরাং যেখানে পাকিস্তানকে হারিয়ে আমরা নিশ্চিত করতে পারি যে, ওরা টুর্নামেন্টে এগতে পারবে না, সেখানে ম্যাচ বয়কট করে আসলে দুটো পয়েন্ট খোয়াব। যদিও আমি দেশের পাশেই আছে। সরকার যে সিদ্ধান্তই নিক, আমি পূর্ণ সমর্থন করব। দেশ যদি চায়, পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়, আমি মেনে নেব। প্রবীণ ক্রিকেটার আরও বলেন, পাকিস্তানের লোকসান কোথায়? তখনই যখন ওরা ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। অনেক দলের টুর্নামেন্টে ওদের সঙ্গে না খেললে ভারতেরই লোকসান। যদিও বুঝতে পারছি, অসন্তোষ, আবেগ তুঙ্গে রয়েছে, কিন্তু গোটা বিষয়টা আরেকটু গভীরে ঢুকে বিচার করা উচিত। ওদের সঙ্গে না খেললে কী হবে? ভাল করেই জানি, দুটো পয়েন্ট হাতছাড়া করেও কোয়ালিফাই করার মতো যথেষ্ট শক্তি ভারতের আছে। কিন্তু কেন ওদের হারিয়ে যাতে কোয়ালিফাই করতেই না পারে, সেটা সুনিশ্চিত করব না? নানা মহলের জল্পনা মতো বিসিসিআই আইসিসি-তে ৩০মে ইংল্যান্ডে শুরু হতে চলা বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করার দাবি করলেও ধাক্কা খাওয়ার সম্ভাবনাই বেশি বলেও অভিমত জানান গাওস্কর। বলেন, চেষ্টা করতেই পারে, কিন্তু সেটা হবে না। কেননা অন্য সদস্য দেশগুলিকে দাবিটা মানতে হবে, যা হবে বলে মনে হয় না। আমরা সবাই যা ঘটেছে, তাতে আঘাত পেয়েছি, বিরাট ট্র্যাজেডি এটা। কিন্তু এতে আইসিসি-তে গিয়ে কাজ হবে কিনা, খুব নিশ্চিত নই। অন্য দেশগুলি বলতে পারে, এটা ওদের ব্যাপার, ওদেরই সামলাতে দিন, আমাদের জড়াবেন না। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার, বর্তমানে পড়শী দেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় প্রয়োজনীয় ‘প্রথম পদক্ষেপ’ নিতে বলেন গাওস্কর। বলেন, ইমরান এমন একজন যাঁকে আমি এত শ্রদ্ধা করি, বন্ধু মনে করি। সরাসরি ইমরানকে বলতে চাই, আপনিই দায়িত্ব নিয়ে বলেছিলেন, নতুন পাকিস্তান গড়বেন, ভারত প্রথম উদ্যোগ নিলে পাকিস্তানও দুপা এগবে। আমি বলতে চাই, পাকিস্তানই প্রথম উদ্যোগ নিক। আপনি নিশ্চিত করুন, সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ হবে না, পাকিস্তানের যারা ভারতে গন্ডগোল করছে, তাদের ভারতের হাতে না হোক, রাষ্ট্রপুঞ্জের হাতে তুলে দেওয়া হবে। আপনি এগুলি করুন, দেখবেন ভারত কত বন্ধুত্বপূর্ণ ব্যবস্থা নেয়। ভারত, পাকিস্তানের মানুষের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget