এক্সপ্লোর

বৃষ্টিতে ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ পরিত্যক্ত

যদিও মাঠের জল নিষ্কাশনী ব্যবস্থা ভাল হওয়ায় বৃষ্টি থামলে সময়ে খেলা শুরু করার ব্যাপারে আশাবাদী হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার কর্তারা

ধর্মশালা: বৃষ্টিতে পন্ড ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ধরমশালায় প্রচন্ড বৃষ্টিতে এক বলও খেলা হল না । হতাশ দর্শকরা । সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৮ তারিখ মোহালিতে।

আজ, ধর্মশালায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার ভারত সফর। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে এগিয়ে যেতে মুখিয়ে দুই শিবিরই। তবে প্রথম থেকেই ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রেখেছিল বৃষ্টি। সেই আশঙ্কাই সত্যি হল।

রবিবার দুপুর থেকে ধর্মশালায় বৃষ্টি শুরু হয়। পিচ ও ৩০ গজের বৃত্ত কভারে ঢাকা ছিল। মাঠের জল নিষ্কাশনী ব্যবস্থা বেশ উন্নত মানের হওয়ায় একটাই আশা ছিল যে, বৃষ্টি থেকে গেলে, মাঠ শুকোতে বেশি সময় লাগবে না। তাই সময়ে ম্যাচ শুরু করে দেওয়ার ব্যাপারে আশাবাদী ছিল হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার কর্তারা। ম্যাচ শুরু ভারতীয় সময় ছিল সন্ধে সাতটায়। বৃষ্টি থামলে মাঠ দ্রুত খেলার উপযুক্ত করে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন কিউরেটর ও তাঁর সহকারীরা।

ম্যাচ শুরুর এক-ঘ্ণ্টা আগে, বৃষ্টি কিছুটা কমায় সেই আশা বেড়ে যায়। কিন্তু, ফের অঝোর-বর্ষণ শুরু হয়। মাঠে জল জমে যায়। ফলে, ম্যাচ বাতিল করতে বাধ্য হন অফিসিয়ালরা। এমনকী, টস পর্যন্ত করা সম্ভব হয়নি।

শনিবারও বৃষ্টি হওয়ায় বিরাট কোহলিদের প্রস্তুতি বিঘ্নিত হয়েছিল। ইন্ডোরেই নেট প্র্যাক্টিস সারতে হয়েছিল বিরাট-রোহিত শর্মাদের। ম্যাচের ধারাভাষ্য দেওয়ার জন্য ধর্মশালাতেই আছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বৃষ্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'এখন বৃষ্টি হলেও পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মাঠের ড্রেনেজ সিস্টেম ভাল। তবে আজ সেটারই বড় পরীক্ষা। কিপিং ফিঙ্গার অ্যান্ড টো ক্রসড।'

সেরা শিরোনাম

Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
Durand Cup Final: কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের
কাল ডুরান্ড কাপের ফাইনাল, ডার্বির আগে চনমনে ইস্টবেঙ্গল, সূচি নিয়ে ক্ষোভ মোহনবাগানের

ভিডিও

CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত
Amit Shah: লক্ষ্য পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, পাহাড়ের নেতাদের সঙ্গে বৈঠক অমিত শাহের
Jadavpur University News:
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget