এক্সপ্লোর

এই নিয়ে টি ২০ ক্রিকেটে চতুর্থবার ২০০-র বেশি রান তাড়া করে জয়ী ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে বড় রানের লক্ষ্য তাড়া করে ছয় উইকেটে ম্যাচ জিতেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল। ২৯ বলে বিধ্বংসী ৫৮ রানের ইনিংস খেলে ফিনিসারের ভূমিকা নিলেন শ্রেয়স আয়ার। ওপেন করতে নেমে কেএল রাহুল করলেন ২৭ বলে ৫৬ রান। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এল ৩২ বলে ৪৫ রানের ইনিংস। এভাবে শুক্রবারের ম্যাচে দাপট দেখালেন ভারতীয় ব্যাটসম্যানরা।

  অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে বড় রানের লক্ষ্য তাড়া করে ছয় উইকেটে ম্যাচ জিতেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ভারত ১-০ এগিয়ে গেল। ২৯ বলে বিধ্বংসী ৫৮ রানের ইনিংস খেলে ফিনিসারের ভূমিকা নিলেন শ্রেয়স আয়ার। ওপেন করতে নেমে কেএল রাহুল করলেন ২৭ বলে ৫৬ রান। অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এল ৩২ বলে ৪৫ রানের ইনিংস। এভাবে শুক্রবারের ম্যাচে দাপট দেখালেন ভারতীয় ব্যাটসম্যানরা। রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের কাছে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শ্রেয়স আয়ার ইনিংসের শেষে ব্যাটে ঝড় তুললেন। ইডেন পার্কের মাঠ খুবই ছোট। তাই এখানে পরিস্থিতি বোলারদের পক্ষে সহায়ক ছিল না। রান তাড়া করতে নেমে ভারত শুরুতেই উইকেট হারায়। রোহিত শর্মা আউট হন। কিন্তু তিনি যে তুখোড় ফর্মে রয়েছেন, তা আরও একবার দেখালেন রাহুল। কোহলির সঙ্গে জুটিতে ৯৯ রান যোগ করেন তিনি। এরপর বাকি কাজটা শেষ করার দায়িত্ব নিজের কাঁধে নেন শ্রেয়স। টি ২০ ক্রিকেটে এই নিয়ে চতুর্থবার ২০০-র বেশি রান তাড়া করে জিতল ভারত। আন্তর্জাতিক টি ২০-র ক্রমতালিকায় পঞ্চম স্থানে থাকা ভারত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সবচেয়ে বেশিবার সফলভাবে ২০০-র বেশি রান তাড়ার ক্ষেত্রে তাদের নজির আরও উজ্জ্বল করল। অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে।  তারা দুইবার সফলভাবে টি ২০-তে ২০০-র বেশি রান তাড়া করে জিতেছে। টি ২০ তে ভারতের এটি তৃতীয় সর্বাধিক রান তাড়া করে জয়। এক্ষেত্রে সবার আগে রয়েছে ২০০৯-এ মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১১ রান তাড়া করে জয়। গত বছর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৯ রান তাড়া করে জয়ী হয়েছিল। ভারত টি ২০ ক্রিকেটে রান তাড়া করে এই নিয়ে ছয়বার ২০০ বা তার বেশি রান করেছে। তবে দুবার জয়ের লক্ষ্য ছিল ২০০-র কম। ২০১৮-তে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের লক্ষ্য ছিল ১৯৯ রান। ২০১৬-তে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের লক্ষ্য ছিল ১৯৮ রান।

সেরা শিরোনাম

Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget