এক্সপ্লোর

India T20 WC Squad: সেপ্টেম্বরে এই দিনেই হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা

T20 world Cup: ইতিমধ্যেই সব দল তাঁদের চূড়ান্ত প্রস্তুতি সারছে। ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে।

মুম্বই: আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। ইতিমধ্যেই সব দল তাঁদের চূড়ান্ত প্রস্তুতি সারছে। ভারতীয় দল (Indian Cricket Team) এই মুহূর্তে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলছে। প্রথম ২ ম্যাচ জিতে সিরিজ ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছে তারা। সূত্রের খবর, আগামী ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ে নির্বাচক কমিটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হতে পারে।

এশিয়া কাপের ফাইনালের ৪ দিন পর স্কোয়াড ঘোষণা?

আপাতত যা সূত্রের খবর, তাতে জানা যাচ্ছে যে এশিয়া কাপের ফাইনালের ৪ দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল। আর তার চারদিন পরেই হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার নিয়মাবলী

১. আইসিসি স্কোয়াড জমা দেওয়ার জন্য ১৬ সেপ্টেম্বর একটি সময়সীমা নির্ধারণ করেছে

২. প্রতিটি দলকে ১৫ সদস্যের স্কোয়াড নাম দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে

৩. টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দল ৩০ জন সদস্য নিয়ে যেতে পারে

৪. মোট ২৩ জন অফিশিয়াল স্কোয়াডের অংশ হতে পারবেন

জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয়

 প্রথম ওয়ান ডেতে জিম্বাবোয়েকে ১৮৯ রানে বেঁধে রাখার পর শুভমন গিল ও শিখর ধবনের দাপটে ১০ উইকেটে ম্যাচ জিতেছিল ভারতীয় দল। আজ দ্বিতীয় ম্যাচে ততটা দাপুটে ভঙ্গিমায় না হলেও, বেশ সহজেই ম্যাচ ও সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। জয়ের জন্য ১৬২ রানের টার্গেট ভারতীয় দলের জন্য একেবারেই কঠিন হওয়ার কথা ছিল না। হলও না। সহজে পাঁচ উইকেটে ম্যাচ জিতল ভারত।

গত ম্য়াচে ব্যাট করার সুযোগই পাননি, তাই এদিন ম্যাচ প্র্যাক্টিসের জন্য গিলের বদলে ওপেন করতে নামেন দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। তবে চোট আঘাত সারিয়ে দীর্ঘ সময় পরে রাহুলের কামব্যাকটা ব্যাট হাতে খুব মধুর হল না। মাত্র এক রানে এলবিডব্লু হন তিনি। গত ম্যাচের দুই হিরো শিখর ও গিল, উভয়েই শুরুটা ভাল করেছিলেন বটে। তবে দুইজনেই ৩৩ রানে সাজঘরে ফেরেন। ঈশান কিষাণও ব্যর্থ। তিনি ছয় রান করেন। মাঝে পরপর উইকেট হারিয়ে ক্ষণিকের জন্য ভারত একটু চাপে পড়েছিল বটে, তবে দীপক হুডা ও সঞ্জু স্যামসন ইনিংস সামলে নেন। হুডা অবশ্য ২৫ রানে আউট হয়ে যান। তবে স্যামসন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন। তিনি ৪৩ রানে অপরাজিত থাকেন। ১৪৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget