এক্সপ্লোর

লর্ডসে পাঁচ বোলার নিয়েই নামবে ভারত

  লন্ডন: বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে হেরে যাওয়ার পর অনেক বিশেষজ্ঞই ভারতীয় দলে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। কেউ কেউ প্রয়োজনে ছয় ব্যাটসম্যান নিয়ে নামার প্রয়োজনীয়তার কথা বলেছেন। কিন্তু লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাঁচ বোলার নিয়েই নামবে ভারত। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে ভারত মাত্র ৩১ রানে হেরে যায়। ওই ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া ভারতের কোনও ব্যাটসম্যান ইংরেজ বোলিং আক্রমণের মোকাবিলা করতে পারেননি। এদিকে, লর্ডসের পিচ নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে, তা কিন্তু ভারতের পক্ষে স্বস্তিদায়ক নয়। জানা গেছে, পিচে থাকতে পারে ঘাস, যা মিডিয়াম পেসারদের পক্ষে সহায়ক। গত দুদিন ধরে পিচ ঢাকা রয়েছে। এরফলে পিচে আদ্রতা থাকার সম্ভাবনা পুরোদস্তুর রয়েছে। এ ধরনের পরিবেশে সমস্যায় পড়তে পারেন ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু এরপরও ছয় ব্যাটসম্যান নিয়ে মাঠে নামার কোনও পরিকল্পনাই নেই ভারতের। ভারতের বোলিং কোচ, এমন ধারণাকে রক্ষণাত্মক আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এখানে অতিরিক্ত একজন ব্যাটসম্যান নিয়ে খেললে তা রক্ষণাত্মক কৌশল হবে বলেই আমি মনে করি। সবকিছুই পরিবেশের ওপর নির্ভর করছে। আর এখানের পরিবেশ প্রথম টেস্টের মতো ততটা অনুকূল হবে বলে মনে হয় না। আর এ ধরনের পরিবেশে পাঁচ বোলার নিয়ে খেলাটাই ঠিক হবে। উল্লেখ্য, সুনীল গাওস্করের মতো প্রাক্তন ক্রিকেটার সিরিজের প্রথম টেস্টে ভারতের হারের পর ছয় ব্যাটসম্যান নিয়ে খেলার পক্ষে সওয়াল করেছেন। প্রথম টেস্টে সুইং সামলাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। যদিও ব্যাটসম্যানদের পাশেই দাঁড়িয়েছেন বোলিং কোচ।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget