এক্সপ্লোর

Ind vs Aus 1st ODI Highlights: শামির দাপটের পর গিল-রুতুরাজের ব্যাটের শাসন, শেষবেলায় সূর্য-ঝড়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

India vs Australia: মোহালিতে প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।

মোহালি: বলা হচ্ছে, ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ওয়ান ডে সিরিজ় বিশ্বকাপের চূড়ান্ত ড্রেস রিহার্সাল। যেখানে দুই দলই নিজেদের শক্তি-দুর্বলতা জরিপ করে নিতে পারবে। আর সেই মহড়ার প্রথম অধ্যায়ে ফুল মার্কস পেয়ে পাশ করল ভারত। মোহালিতে প্রথম ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হেলায় ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।

লক্ষ্য ২৭৭ রানের। রান তাড়া করতে নেমে শুরুতেই ভারতের কাজ সহজ করে দেন দুই ওপেনার শুভমন গিল ও রুতুরাজ গায়কোয়াড়। ৭৭ বলে ৭১ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন রুতুরাজ। গিল ছিলেন আরও আগ্রাসী মেজাজে। ৬৩ বলে ৭৪ রান করেন তিনি। গিলও জাম্পার শিকার। ওপেনিং জুটিতে দুজনে ২১.৪ ওভারে ১৪২ রান যোগ করেন। তবে মাঝে ৯ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে ভারত। কিছুটা চাপও তৈরি হয়। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে এই ম্যাচে খেলেছেন। ফিল্ডিং করার সময় ডেভিড ওয়ার্নারের লোপ্পা ক্যাচ ফেলে দেন। ব্যাট হাতেও ব্যর্থ। মাত্র ৩ করে রান আউট হয়ে যান তিনি। ঈশান কিষাণও ১৮ রান করে ফেরেন। একটা সময় ১৮৫/৪ হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া শিবির তখন প্রত্যাঘাতের স্বপ্নে বুঁদ।

তবে সেই স্বপ্ন ভেঙে তছনছ করে দেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। এই সিরিজ সূর্যর অগ্নিপরীক্ষা মনে করা হচ্ছে। ওয়ান ডে ক্রিকেটে তাঁর হতশ্রী ফর্ম নিয়েও বিস্তর আলোচনা। যদিও ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, দল সূর্যর পাশে রয়েছে। সেই আস্থার মর্যাদা রাখলেন মুম্বইয়ের ক্রিকেটার। ৪৯ বলে ৫০ রান করে দলের চাপ কাটালেন। অপরাজিত ৫৮ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রাহুল।

ম্যাচের প্রথমার্ধে ছিল মহম্মদ শামির দাপট। অস্ট্রেলিয়া ইনিংসকে তছনছ করে দিলেন শামি। বাংলার পেসারের গতির আগুনের কোনও জবাব ছিল না অজ়ি ব্যাটারদের কাছে। শেষ পর্যন্ত শামির বোলিং পরিসংখ্যান দাঁড়াল ১০-১-৫১-৫।

শামির গতির ধাক্কায় মোহালিতে অস্ট্রেলিয়াও ধাক্কা খেল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৭৬ রান। শামির ৫১ রানে ৫ উইকেটই ওয়ান ডে কেরিয়ারে তাঁর সেরা বোলিং। মোহালিতে মহম্মদ সিরাজ়কে খেলায়নি ভারত। এশিয়া কাপের ফাইনালের নায়ককে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁর পরিবর্তে সুযোগ পান শামি। আর সুযোগ পেয়েই বল হাতে আগুন ছোটালেন।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন শামি। প্রথম ওভারেই তুলে নেন মিচেল মার্শকে। কিন্তু তারপরই ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের। অবশ্য একবার প্রাণ ফিরে পান ওয়ার্নার। শার্দুল ঠাকুরের বলে ওয়ার্নারের ক্যাচ ফেলেন শ্রেয়স আইয়ার। তখন ওয়ার্নারের রান মাত্র ১৪। শেষ পর্যন্ত রবীন্দ্র জাডেজার বলে ফেরার আগে ৫৩ বলে ৫২ রান করে যান ওয়ার্নার। আর ৬১ রান করলে ওয়ান ডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ হয়ে যেত স্মিথের। কিন্তু ৪১ রান করে শামির বলে তিনি বোল্ড হয়ে যান। এই দুজন ছাড়া রান পেয়েছেন জশ ইংলিস (৪৫), মার্নাস লাবুশেন (৩৯)।

ভারতীয় বোলারদের মধ্যে শামি ছাড়া একটি করে উইকেট পেয়েছেন বুমরা, জাডেজা ও আর অশ্বিন। ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে অনেকের নজর ছিল অশ্বিনের দিকে। ১০ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট পান অফস্পিনার। ম্যাচের সেরা হয়েছেন শামিই।

আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget