এক্সপ্লোর

IND Vs AUS : অজিদের বক্সিং পাঞ্চ, ৮ উইকেটে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ভারত

দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২০০ রানে অলআউট করে দেয় ভারত, তারপর দু উইকেট হারালেও শুভমান গিল (অপরাজিত ৩৫) ও আজিঙ্কা রাহানের (অপরাজিত ২৯) অবিচ্ছেদ্য ৫১ রানের পার্টনারশিপে ৮ উইকেটে ঐতিহাসিক টেস্ট জিতে নেয় ভারত

মেলবোর্ন : বক্সিং ডে টেস্টে বক্সিং ডে পাঞ্চ। ৮ উইকেটে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত। দিনের শুরুতে ২০০ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়েছিল ভারত। জিততে দরকার ছিল মাত্র ৭০ রান। ২ উইকেট খুইয়েই যে স্কোর তুলে নেয় ভারত। মায়াঙ্ক আগারওয়াল (৫) ও চেতেশ্বর পূজারা (৩) দ্রুত সাজঘরে ফিরে গেলেও শুভমান গিল (অপরাজিত ৩৫) ও আজিঙ্কা রাহানের (অপরাজিত ২৯) অবিচ্ছেদ্য ৫১ রানের পার্টনারশিপে ৮ উইকেটে সাড়ে তিন দিনের মধ্যেই ঐতিহাসিক টেস্ট জিতে নেয় ভারত।
চতুর্থ দিনের শুরুতে শেষ চার উইকেটে আরও ৬৭ রান যোগ করে অস্ট্রেলিয়া। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০০ রানে। অভিষেক টেস্টে খেলতে নামা মহম্মদ সিরাজ তিন (৩/৩৭) উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন (২/৭১), রবীন্দ্র জাদেজা (২/২৮) ও জসপ্রীত বুমরাহের (২/৫৪)। একটি উইকেট উমেশ যাদবের (১/৫)। প্রথম ইনিংসে অজিদের ১৯৫ রানে গুটিয়ে দেওয়ার পর অধিনায়ক অজিঙ্কা রাহানের (১১২) শতরান ও রবীন্দ্র জাদেজা (৫৭) অর্ধশতরানে ভর করে ৩২৬ রান তুলেছিল ভারত। যার ফলে ১৩১ রানের বড় লিড হাসিল করা সম্ভব হয়েছিল। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ক্রিজে থাকা প্যাট কামিন্সকে (২২) সাজঘরের পথ ধরিয়ে এদিন সকালে অজিদের প্রথম ধাক্কা দেন বুমরাহ। কিছুটা পরে ক্যামেরুন গ্রিনের (৪৫) উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে মোক্ষম ধাক্কাটা দেন সিরাজ। কিছুক্ষণের মধ্যেই নাথান লায়োনকেও (৩) আউট করে দেন কিছুদিন আগে বাবাকে হারিয়েও ডনের দেশে টেস্ট খেলতে থেকে যাওয়া সিরিজ। কিছুটা লড়াই চালানো জস হ্যাজেলউডকে (১০) ফিরিয়ে মিচেল স্টার্কের (অপরাজিত ১৪) সঙ্গে তাঁর পার্টনারশিপ ভেঙে ২০০ রানের মাথায় অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন অশ্বিন।
অ্যাডিলেডে চার টেস্টের প্রথম দিন-রাতের টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে লজ্জার হারের সামনে পড়েছিল ভারত। টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন ৩৬ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল ভারত। প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে আসায় পরের ম্যাচগুলি নিয়ে ছিল শঙ্কা। কিন্তু মেলবোর্নে দ্বিতীয় ম্যাচেই যেভাবে পাল্টা মার দিল ভারত, তা দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে অধিনায়কের দায়িত্ব পেয়ে দু ইনিংসেই যেভাবে বাড়তি দায়িত্ব নিয়ে খেললেন আজিঙ্কা রাহানে, তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। পাশাপাশি অভিষেক মঞ্চে নজর কাড়লেন শুভমান গিল ও মহম্মদ সিরাজও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget