এক্সপ্লোর

ব্যাট করতে সমস্যা হবে না কোহলির, জানালেন উমেশ

রাঁচি: রাঁচি টেস্টে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং করবেন। এমনই জানালেন দলের পেসার উমেশ যাদব। উল্লেখ্য, খেলার প্রথম দিন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন কোহলি। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়েছিলেন তিনি। দ্বিতীয় দিনও ফিল্ডিং করতে নামেননি। যদিও সকালে হাল্কা অনুশীলন করেন এবং ড্রেসিংরুমে ব্যাট হাতে শ্যাডোও করেন। গতকালের খেলার শেষে উমেশ সমস্ত আশঙ্কা দূর করে জানিয়েছেন, কোহলি খেলার মতো ফিট। গতকাল প্রায় সারা দিন ড্রেসিংরুমে কাচের দেওয়ালের ওপারেই ছিলেন কোহলি। খেলা শেষ হওয়ার পরে পড়ন্ত বিকেলে ব্যাট নিয়ে চলে যান মাঠের পাশেই নেট প্র্যাকটিসের জায়গায়। সেখানে গিয়ে মিনিট কুড়ি ধরে ছুড়ে দেওয়া বলের বিরুদ্ধে ব্যাট করেন তিনি। কিন্তু সবার মনেই প্রশ্ন, ব্যাট করার মতো অবস্থায় আছেন কি কোহলি? দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে উমেশ বললেন, ‘বিরাট ব্যাট করার মতো অবস্থায় আছে। ওর সমস্যা হবে না।’ উল্লেখ্য, বুধবার রাতেই স্ক্যান রিপোর্টে জানা গিয়েছিল, কোহলির চোট গুরুতর নয়। তবে তাঁর কাঁধে ব্যান্ডেজ রয়েছে। এ ব্যাপারে উমেশ বলেছেন, ‘কাঁধে চোট লেগেছে তাই ব্যান্ডেজ তো থাকবেই। কিন্তু আমার মনে হয়, বিরাট খেলার মতো অবস্থায় আছে। নেটে যে রকম প্র্যাকটিস করল, তাতে মনে হচ্ছে ও তৈরি।’ গতকাল ভারতের প্রথম ইনিংস শুরু হলেও ব্যাটিং করতে নামতে হয়নি কোহলিকে। ওপেনিং জুটিতে ভালো শুরুর পর খেলা শেষ হওয়ার আগে দুরন্ত হাফসেঞ্চুরি (৬৭) করে আউট হন লোকেশ রাহুল। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় (৪২) ও চেতেশ্বর পূজারা (১০)। অস্ট্রেলিয়ার ৪৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১২০।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget