এক্সপ্লোর

প্রশংসা করলেই তো মুম্বইয়ের ক্রিকেটারের পাশে দাঁড়ানোর অভিযোগ উঠবে, রাহানের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য গাওস্করের

বক্সিং ডে টেস্টের প্রথম দিন ভারতের দুরন্ত পারফরম্যান্স স্বাভাবিকভাবেই তৃপ্তি দিয়েছে লিটল মাস্টার সুনীল গাওস্কর। সেইসঙ্গে গাওস্কর ভারতের অস্থায়ী অধিনায়ক আজিঙ্কা রাহানেরও প্রশংসা করেছেন। তবে কিছুটা সতর্কভাবে। এ ব্যাপারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এত তাড়াতাড়ি কোনও উপসংহারে আসা উচিত নয়।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের প্রথম দিন ভারতের দুরন্ত পারফরম্যান্স স্বাভাবিকভাবেই তৃপ্তি দিয়েছে লিটল মাস্টার সুনীল গাওস্কর। সেইসঙ্গে গাওস্কর ভারতের অস্থায়ী অধিনায়ক আজিঙ্কা রাহানেরও প্রশংসা করেছেন। তবে কিছুটা সতর্কভাবে। এ ব্যাপারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এত তাড়াতাড়ি কোনও উপসংহারে আসা উচিত নয়। আমি যদি বলি ও অসাধারণ নেতৃত্ব দিয়েছে। তাহলে অভিযোগ উঠবে যে, আমি মুম্বইয়ের খেলোয়াড়ের পাশে দাঁড়াচ্ছি। এমনই সব ঘটনা তো ঘটে। তাই এত তাড়াতাড়ি আমি তা করব না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রাহানের নেতৃত্ব সবার প্রশংসা আদায় করে নিয়েছে। অধিনায়ক হিসেবে তাঁর বেশ কিছু মুভ বিরাট কোহলির থেকে আলাদা দেখিয়েছে। ইনিংসের শুরুতেই স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে নিয়ে আসার সিদ্ধান্ত খেটে গিয়েছে। অজি ইনিংসের ১১ তম ওভারে অশ্বিনের হাতে বল তুলে দেন রাহানে। অভিজ্ঞ স্পিনার অস্ট্রেলিয়ার ইনিংস ধস নামানোর কাজ শুরু করেন। প্রথমেই তিনি তুলে নেন ম্যাথু ওয়েডকে। এরপরই সবচেয়ে বড় শিকার। স্টিভ স্মিথকে খাতা খুলতে না দিয়েই প্যাভিলিয়নের পথ দেখান অশ্বিন। এক্ষেত্রে রাহানের ফিল্ড প্লেসিংও নজর কেড়ে নিয়েছে। লেগ গালিতে স্মিথের ক্যাচ ধরেন চেতেশ্বর পূজারা। এরপর মারনাস লাবুশানের জন্যও বিশেষ ফিল্ড সাজিয়েছিলেন রাহানে। ব্যাকওয়ার্ড স্কোয়ার গেলে শুভমন গিল তাঁর ক্যাচ ধরেন। এই ঘটনাগুলিই রাহানের বুদ্ধিদীপ্ত ফিল্ড প্লেসিংয়ের নজির সামনে এনেছে। আর এ জন্য গাওস্কর ৩২ বছরের মুম্বইকরের প্রশংসা করেছেন। গাওস্কর বলেছেন, গত দুটি টেস্ট ও একটি একদিনের ম্যাচে ওর অধিনায়কত্বে যেটা দেখেছি, তা হল ফিল্ডারের কোথায় রাখা যায়, সে সম্পর্কে ওর দারুণ ধারনা রয়েছে। তবে একইসঙ্গে বলতে হয় যে, বোলারদেরও ফিল্ডিং অনুযায়ী বল করতে হবে। আজ যেমন হল, তেমনভাবে বোলাররা বল করলে অধিনায়ককেও খুব কার্যকরী দেখায়। ভারতের প্রথম দিনের সাফল্যের কৃতিত্ব গাওস্কর শুধু রাহানেকেই দেননি। একইসঙ্গে জসপ্রিত বুমরাহ,অশ্বিন ও অভিষেককারী পেসার মহম্মদ সিরাজেরও প্রশংসা করেছেন। সিরাজ সাধারণত নতুন লাল বলে বোলিং করতে সিদ্ধহস্ত। কিন্তু এদিন তাঁকে লাঞ্চের পর আক্রমণে আনা হয়েছিল। গাওস্কর বলেছেন, বস্কিং ডে টেস্টে শুধু অধিনায়ক রাহানেই নয়, উজ্জ্বল ছিলেন বোলাররাও। যেভাবে অশ্বিন ও বুমরাহ বোলিং করেছে, যেভাবে অভিষেকেই সিরাজ বল করেছে, তার প্রশংসা করতেই হয়। ভেবে দেখুন, নতুন বলের বোলার দ্বিতীয় সেশনের আগে হাত ঘোরানোর সুযোগই পায়নি। প্রথম বল করতে এল ২৭ তম ওভারে। তারপরও বল হাতে দারুণ স্পিরিট দেখাল। এই বিষয়গুলিই উপভোগ করার মতো। উল্লেখ্য, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৫ রানে অলআউট হয়ে গিয়েছে। দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৩৬।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget