এক্সপ্লোর

India vs Australia 1st ODI : মোহালিতে টসে জিতে ফিল্ডিং ভারতের, দলে কারা ?

Indian Cricket Team : দলে আর অশ্বিন। জায়গা পেলেন ঋতুরাজ গায়কোয়াডও

মোহালি : অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক কে এল রাহুলের (K L Rahul)। রোহিত শর্মা-বিরাট কোহলিহীন ভারতীয় দলে রয়েছে একাধিক চমক।

ভারতীয় একাদশে কারা ?

প্রথম একাদশে রয়েছেন- শুভমল গিল, ঋতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষ), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি।

কেমন হল অস্ট্রেলিয়া দল ?

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশাঙ্গে, ক্যামেরন গ্রিন, যশ ইংলিশ (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিস, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), সন অ্যাবট, অ্যাডাম জাম্পা। 

মোহিলাতি বরাবরই প্রচুর রান ওঠে। এবারও তার অন্যথা হবে না বলে মনে করা হচ্ছে। এই মাঠে জিততে হলে বাউন্ডারির পাশাপাশি সিঙ্গলের দিকে নজর রাখতে হবে, বলছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে টসে জিতে প্রথম ফিল্ডিং নিয়ে পরে ব্যাট করলে পিচের ফয়দা পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। যেসব ব্যাটার ছন্দে রয়েছেন, তাঁরা এখানে ব্যাটিং করতে পছন্দ করবেন বলে অনুমান।

অশ্বিনের কামব্যাক-

দীর্ঘদিন ধরে স্কোয়াডে ছিলেন না। তাই তাঁকে নিয়ে জল্পনার শেষ ছিল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কি জায়গা করে নিতে পারবেন ? এমনই চর্চায় মশগুল থেকেছেন ক্রিকেট বিশ্লেষকরা। অবশেষে প্রথম একদিনের ম্যাচে জায়গা করে নিলেন ভারতীয় বোলিং লাইন-আপের অন্যতম সেরা অস্ত্র তথা স্পিনার-অলরাউন্ডার আর অশ্বিন (Ravichandran Ashwin)। একাদশে নেই মহম্মদ সিরাজ। আগামী দিনে পর পর ম্যাচের কথা ভেবে হয়তো তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

পরের মাসে বিশ্ব ক্রিকেটের মহারণ। শুরু হচ্ছে বিশ্বকাপ। (ODI World Cup 2023) তার আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা দুই দল- ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে আজ প্রথম ম্যাচ। দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। (Virat Kohli) বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র খেলোয়াড়কে। প্রথম দু'টি ম্যাচে থাকছেন না তাঁরা। একইসঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে এই মুহূর্তে দলের অন্যতম ভরসা স্পিনার কুলদীপ যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকেও। (Hardik Pandya)  বিশ্বকাপের আগে দলের ক্ষমতা যাচিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে। (Rahul Dravid)

সেরা শিরোনাম

Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
Mohd Hafizuddin Roslin: ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত
ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে কমনওয়েলথে সোনাজয়ী, কেটে বাদ দিতে হল ডানহাত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget