এক্সপ্লোর

Ind vs Aus, Sydney Test: শেষ দিন জয়ের জন্য দরকার ৩০৯ রান, চাপে ভারত

India vs Australia, Test Series: গতকালের পর আজও দর্শকদের একাংশ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ।

সিডনি: বর্ণবিদ্বেষে কলঙ্কিত তৃতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে চাপে ভারতীয় দল। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ৯৮। জয়ের জন্য দরকার আরও ৩০৯ রান। যা করা অত্যন্ত কঠিন। হার এড়ানোই এখন ভারতীয় দলের প্রথম লক্ষ্য। দিনের শেষে ক্রিজে অধিনায়ক অজিঙ্কা রাহানে (৪) ও চেতেশ্বর পূজারা (৯)। ফিরে গিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা (৫২) ও শুভমান গিল (৩১)। গতকাল তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১০৩। দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে এগিয়েছিলেন স্টিভ স্মিথরা। আজ ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। গতকালের অপরাজিত ব্যাটসম্যান স্মিথ ৮১ রান করেন। তাঁর সঙ্গী মার্নাস লাবুশেন করেন ৭৩ রান। ম্যাথু ওয়েড (৪) অবশ্য রান পাননি। ক্যামেরন গ্রিন অবশ্য ৮৪ রান করেন। ৩৯ রানে অপরাজিত থাকেন পেইন। ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও নবদীপ সাইনি। একটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। গতকাল একটি ক্যাচ নেওয়ার পর আজ আরও তিনটি ক্যাচ নেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তাঁকে বাদ দিয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থকে খেলানো হলেও, পন্থ চোট পাওয়ায় পরিবর্ত উইকেটকিপার হিসেবে মাঠে নেমে প্রতি মুহূর্তে কিপিংয়ে নিজের দক্ষতার পরিচয় দেন ঋদ্ধিমান। জয়ের জন্য ৪০৭ রান তুলতে হবে ভারতীয় দলকে। এই পরিস্থিতিতে ওপেন করতে নেমে শুরুটা ভালই করেন রোহিত ও শুভমান। তাঁদের জুটিতে ৭১ রান যোগ হয়। এরপর জশ হ্যাজেলউডের বলে পেইনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শুভমান। অর্ধশতরান পূরণ করার পর প্যাট কামিন্সের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। চোট পাওয়ায় এই ম্যাচে আর ব্যাটিং করতে পারবেন না রবীন্দ্র জাডেজা। পন্থেরও ব্যাটিং করতে নামা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলে ভারতের পক্ষে ম্যাচ বাঁচানো কঠিন। রাহানে-পূজারা জুটির উপরেই এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে। তাঁরা যদি অভাবনীয় পারফরম্যান্স দেখাতে পারেন, একমাত্র তাহলেই ভারতের আশা থাকবে। এদিকে, গতকালের পর আজও দর্শকদের একাংশ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। এর জেরে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ৬ জন দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তারপর শুরু হয় খেলা।

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget