এক্সপ্লোর

IND vs BAN U19: আদর্শ, উদয়ের অর্ধশতরান, বাংলাদেশের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ভারত তুলল ২৫১

IND vs BAN U19 World Cup 2024: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের ২ জন ব্যাটার অর্ধশতরান হাঁকান।

ব্লুয়েমফনটেন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে এদিনের ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৫১ রান তুলে নিল টিম ইন্ডিয়া। দলের হয়ে অর্ধশতরান হাঁকালেন অধিনায়ক উধয় সাহরন ও আদর্শ সিংহ। বাংলাদেশের বোলারদের মধ্যে মাহরুফ পাঁচ উইকেট তুলে নিলেন একাই। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন আদর্শ সিংহ ও আর্শিন কূলকর্নী। আদর্শ দুর্দান্ত ব্যাটিং করেন এদিন। তবে আর্শিন ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর মুশির খানও ৩ রানের বেশি করতে পারেননি। তবে উদয় সহরানকে নিয়ে দলের স্কোরবোর্ড সচল রাখেন আদর্শ। ২ জনে মিলে ১১৬ রানের পার্টনারশিপ যোগ করেন চতুর্থ উইকেটে। শেষ পর্যন্ত ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আদর্শ। ৬টি বাউন্ডারি হাঁকান তিনি। অন্য়দিকে উদয়ও প্রথম ম্য়াচেই অর্ধশতরান পূরণ করেন। তিনিও যদিও শতরান পাননি। ৪টি বাউনড্ারির সাহায্যে ৬৪ রান করেন তিনি। লোয়ার অর্ডারে প্রিয়াংশু মোলিয়া, আরাবলী অভনীশ ও সচিন ধাস মিলে দলের স্কোর আড়াইশোর গণ্ডি পার করিয়ে দেন। বাংলাদেশের মারুফ মৃধা ৮ ওভারে ৪৩ রান খরচ করে পাঁচ উইকেট নেন। এছাড়া রিজওয়ান চৌধুরী ও অধিনায়ক মাফিজুর রহমন। 

উল্লেখ্য, এবার ভারতের সামনে খেতাব রক্ষার লড়াইও। কারণ, বিশ্বচ্যাম্পিয়ন হিসাবেই নামছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। যশ ধূলের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২৪ দিন ধরে ১৬ দলের ৪১ ম্যাচের পর নির্ধারিত হবে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা।

২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি কোচ থাকাকালীনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রত্যেক ক্রিকেটার একবার করেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলবেন। যাতে করে বয়স ভাঁড়ানো নিয়ে অভিযোগ আটকানো যায়।

একটা সময় মনে করা হতো, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জুনিয়র ক্রিকেটারদের তুলে ধরার মঞ্চ। ২০১৮ সালের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এখন ভারতীয় সিনিয়র দলের স্তম্ভ। শুভমন গিল। সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক পৃথ্বী শ-ও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। 

মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন আর্শিন কুলকার্নি। মাত্র ৩ ম্যাচ খেলেও ১৯টি ছক্কা মেরে রেকর্ড গড়েন। যে টুর্নামেন্টে রুতুরাজ গায়কোয়াড়, কেদার যাদব, রাহুল ত্রিপাঠিদের মতো তারকাও খেলেছেন। মহারাষ্ট্রের সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলবেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম ভরসা আর্শিন।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget