এক্সপ্লোর

Ind vs Eng: টেস্টে পরাজয়ের মধুর প্রতিশোধ! এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ ভারতের

Team India: ৪৯ রানে রোহিত শর্মারা ম্যাচ জিততেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ১ ম্যাচ বাকি থাকতেই।

বার্মিংহ্যাম: মাত্র দিন চারেক আগের ঘটনা। এজবাস্টনে টেস্ট ম্যাচে হেরে মাথা নীচু করে মাঠ ছেড়েছিলেন যশপ্রীত বুমরা-বিরাট কোহলিরা (Virat Kohli)। শনিবার সেই এজবাস্টনেই হাসি ফিরল ভারতীয় শিবিরে (Team India)। ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের (Ind vs Eng) দ্বিতীয় ম্যাচেও হারাল ভারত। ৪৯ রানে রোহিত শর্মারা ম্যাচ জিততেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। ১ ম্যাচ বাকি থাকতেই।

বল হাতে ভারতের জয়ের নায়ক ভুবনেশ্বর কুমার। কেন তিনি ভারতের টি-টোয়েন্টি দলে কার্যত অপরিহার্য, তা এদিন ফের প্রমাণ করলেন ভুবি। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিলেন ৩ উইকেট। যার মধ্যে রয়েছে একটি মেডেন ওভারও। তাঁর শিকারের তালিকায় জেসন রয়, জস বাটলার ও রিচার্ড গ্লিসন। ইংরেজ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ভুবনেশ্বরই। স্বাভাবিকভাবেই তাঁকে ছাড়া আর কাউকে ম্যাচের সেরা বাছা সম্ভব ছিল না।

বল হাতে জ্বলে উঠেছিলেন যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহালরাও। বুমরা ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে নেন ২ উইকেট। তিনিও একটি মেডেন ওভার পেয়েছেন। ২ ওভারে ১০ রানে ২ উইকেট চাহালের। একটি করে উইকেট হার্দিক পাণ্ড্য ও হর্ষল পটেলের। ভারতের ১৭০/৮ তাড়া করতে নেমে ১৭ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

তার আগে প্রথমে ব্যাট করে ভারতের শুরুটা হয়েছিল দুর্দান্তভাবে। মাত্র ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করে ফেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপরই ব্যাটিং ধস। রিচার্ড গ্লিসনের বিধ্বংসী স্পেলে ৬১/৩ হয়ে যায় ভারত। তারপর নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। শেষে রক্ষাকর্তা হয়ে হাজির হলেন রবীন্দ্র জাডেজা। ২৯ বলে ৪৬ রান করে অপরাজিত রইলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। তাঁর ব্যাটের দাপটেই ইংল্যান্ডের বিরুদ্ধে (Ind vs Eng) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৭০/৮।

আরও পড়ুন: কোহলির স্লেজিংয়ে তিতিবিরক্ত বেয়ারস্টো ড্রেসিংরুমে পৌঁছেই বলে ফেলেছিলেন...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget