এক্সপ্লোর

Asia Cup 2023: এশিয়া কাপে আজ রোহিতদের চমক দেবে নেপাল? কখন-কোথায় দেখবেন ম্যাচ?

Ind vs Nep Match Preview: পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল।

পাল্লেকেলে: পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত (Indian Cricket Team)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা, আগ্রহ থাকলেও, সব কিছুতে জল ঢেলে দেয় বৃষ্টি। ভেস্তে যায় ভারত-পাকিস্তান ম্যাচ। এমন পরিস্থিতিতে নেপালের বিরুদ্ধে (IND vs NEP) নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। খাতায় কলমে দুর্বল নেপালের বিরুদ্ধে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে সুপার ফোরে পৌঁছনোর হাতছানি রয়েছে ভারতীয় দলের সামনে।

তবে ফের একবার এই ম্যাচে ভিলেন হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। রবিবার ক্যান্ডিতে দফায় দফায় বৃষ্টি হয়েছে। ঢেকে রাখতে হয়েছে পিচ। খবর অনুযায়ী, সোমবারও সেই ধারা অব্যাহত থাকবে। ভারত-নেপাল ম্যাচের সময় ৮০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গোটা ৫০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে গেলেও, দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে প্রথমবার এশিয়া কাপে খেলা নেপাল কিন্তু অন্তত অভিজ্ঞতার স্বার্থে ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে থাকবে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়ার কাপের প্রথম ম্যাচে তাঁরা বড় ব্যবধানে পরাজিত হয়েছিল। ভারতের বিরুদ্ধেও খাতায় কলমে জয়ের সম্ভাবনা খুবই কম। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে নিজেদের দক্ষতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন সন্দীপ লামিচানেরা। 

তবে নেপালের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। রবিবারই তিনি ভারতীয় শিবির ছেড়ে দেশে ফিরেছেন বলে বোর্ড সূত্রে খবর। অবশ্য চোট নয়, বুমরার মুম্বইয়ে আসার কারণটা সম্পূর্ণ ব্যক্তিগত বলেই খবর। বুমরার অনুপস্থিতিতে পাকিস্তান ম্যাচে বাইরে বসা মহম্মদ শামিকে ভারতীয় একাদশে ফেরানো হতে পারে। তাছাড়া ভারতীয় দলে তেমন বদল হওয়ার কোনও সম্ভাবনা নেই।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এই ম্যাচে শুভমন গিল, রোহিত, কোহলিরা রানে ফিরতে মরিয়া হয়েই মাঠে নামবেন। ভারতীয় বোলাররা তো পাকিস্তানের বিরুদ্ধে এক ওভারও বল করতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই সুপার ফোরের অভিযান শুরু করতে পারে টিম ইন্ডিয়া। তাই সেই ম্যাচের আগে ভারতীয় বোলাররা নিশ্চয়ই এই ম্যাচে ভাল পারফর্ম করতে মুখিয়ে থাকবেন। তাই ভারত-নেপাল ম্যাচে অনেকেই নজর রাখবেন।

কাদের ম্যাচ?

এশিয়া কাপে সোমবার মুখোমুখি ভারত ও নেপাল

কোথায় খেলা?

ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে

কখন শুরু ম্যাচ?

ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ৩টে

কোথায় দেখা যাবে?

ভারত বনাম নেপাল ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

মোবাইল স্ট্রিমিং

যাঁরা টিভির সামনে বসার সুযোগ পাবেন না, তাঁরাও ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে দেখানো হবে ম্যাচ

আরও পড়ুন: তাঁর গোলেই এসেছে খেতাব, ডুরান্ড জয় কাকে উৎসর্গ করলেন ফাইনালের নায়ক পেত্রাতোস?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget