এক্সপ্লোর

Will Young’s dismissal: ডিআরএস নিতে দেরি, আউট না হয়েও আউট নিউজিল্যান্ডের ওপেনার!

Ind vs NZ: ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে কাঠগড়ায় আম্পায়ারিং। প্রথম টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সেই ছবি দেখা গেল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও।

কানপুর: ভারত-নিউজিল্যান্ড (Ind vs NZ) টেস্ট সিরিজে কাঠগড়ায় আম্পায়ারিং। প্রথম টেস্টে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম (Tom Latham) বারবার ডিআরএস নিয়ে বেঁচে যাওয়ার পর প্রাক্তন ক্রিকেটারেরা প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন আম্পায়ারিংয়ের মান নিয়ে। সেই ছবি দেখা গেল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও। দুর্ভাগ্যের শিকার হয়ে সাজঘরে ফিরতে হল কিউয়ি ওপেনার উইল ইয়ংকে। আউট না হয়েও আউট হলেন তিনি ।

রবিবার, ম্যাচের চতুর্থ দিন ভারত তাদের দ্বিতীয় ইনিংস ২৩৪/৭ স্কোরে ডিক্লেয়ার করে নিউজিল্যান্ডকে শেষ ইনিংসে ব্যাট করার আমন্ত্রণ জানায় । জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ইনিংসের তৃতীয় ওভারে ইয়ংয়ের উইকেট হারিয়ে বসে। যদিও বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন তিনি। আউট না হওয়া সত্ত্বেও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয় কিউয়ি তারকাকে ।

তবে নিউজিল্যান্ড তার জন্য দোষ দিতে পারবে না কাউকে। বরং নিজেদেরই দুষতে বাধ্য হবে। ২.৬ ওভারে অশ্বিনের বলে ইয়ংকে এলবিডব্লিউ দেন আম্পায়ার । ইয়ং অপর ওপেনার টম লাথামের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। আম্পায়ার যদিও তাঁর রিভিউয়ের আবেদন নাকচ করেন । কারণ, ডিআরএস নিতে হলে ১৫ সেকেন্ডের মধ্যে ইঙ্গিত করতে হয় ব্যাটার বা ফিল্ডিং দলের অধিনায়ককে । তবে ইয়ং নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে আবেদন জানাননি। সামান্য পরে আবেদন জানান। তাঁর আবেদন গ্রাহ্য করা হয়নি । ডিআরএস আর নিতে দেওয়া হয়নি তাঁকে ।

আরও পড়ুন: ফের বাদ পড়তে হবে ঋদ্ধিকে? ইঙ্গিত দিলেন দ্রাবিড়ের সহকারী

পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, অশ্বিনের বল স্টাম্পে লাগছিল না। বল ট্র্যাকিংয়ে ধরা পড়ে, বল লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছিল। তাই আউট না হয়েও আউট হতে হল ইয়ংকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget