এক্সপ্লোর

India Vs Qatar, 2022 WC Qualifiers: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে ০-১ গোলে হার ১০ জনের ভারতের

2022 World Cup qualifier: ১৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রাহুল ভেকে।

দোহা: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারের বিরুদ্ধে ৭৫ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলে ০-১ গোলে হেরে গেল ভারতীয় দল। অ্যাওয়ে ম্যাচে ১০ জনে খেলে এই ফলকে খুব একটা খারাপ বলা যাবে না। কারণ, ভারতের তুলনায় অনেক শক্তিশালী দল কাতার। তাদের বিরুদ্ধে সাধ্যমতো লড়াই করে হারল ভারতীয় দল। ভাগ্য একটু সহায় হলে হয়তো ড্র করেও মাঠ ছাড়তে পারতেন সুনীল ছেত্রীরা। 

এদিন শুরুতেই রাইট ব্যাক রাহুল ভেকে দু’টি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে হয়ে যায় ভারত। কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলা সবসময়ই কঠিন। সেখানে শুরুতেই ১০ জনে হয়ে যাওয়ায় আরও সমস্যায় পড়ে যায় ভারতীয় দল। সারাক্ষণ রক্ষণে খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে কাতারের বড় চেহারার ফুটবলারদের আটকানোর চেষ্টা করছিলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ। কিন্তু এই কৌশল খুব একটা কাজে লাগেনি। কাতার একের পর এক আক্রমণ তুলে আনছিল ভারতের বক্সে। প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে ভারত। ৩৩ মিনিটে কাতারের হয়ে গোল করে যান আবদেল আজিজ। এর কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করার সুযোগ পেয়ে গিয়েছিল ভারত। কিন্তু মনবীর সিংহ বলে পা ছোঁয়াতে পারেননি।

এদিনের ম্যাচে ভারতের প্রথম দলে ছিলেন গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধু, রাহুল ভেকে, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু, আশিক কুরুনিয়ান, বিপীন সিংহ, গ্ল্যান মার্টিনস, সুরেশ সিংহ, মনবীর সিংহ ও সুনীল ছেত্রী। শুরু থেকেই আক্রমণে আসছিল কাতার। ৯ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন রাহুল। এরপর ১৭ মিনিটে তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তখনই অনেকটা হীনবল হয়ে পড়ে ভারতীয় দল। তাতেও মনবীর, বিপীনরা লড়াই চালাচ্ছিলেন। তাঁরা মাঝেমধ্যেই পাল্টা আক্রমণের চেষ্টা করছিলেন। কিন্তু কাতারের ডিফেন্ডারদের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হচ্ছিল না। ভারতের গোলকিপার গুরপ্রীত এবং ডিফেন্ডার সন্দেশ, প্রীতম, শুভাশিসরাও যথাসাধ্য লড়াই করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
একের পর এক চোট ইস্যু, পুরো ভারতীয় ক্রিকেটটাই যেন 'ICU'-তে, চিন্তায় BCCI
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget