এক্সপ্লোর

India vs Sri Lanka, 2nd ODI: অষ্টম উইকেটে অবিশ্বাস্য লড়াই চাহার-ভুবির, টানা ৯ দ্বিপাক্ষিক সিরিজ জয় ভারতের

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের।

কলম্বো: ম্য়াচের সেরার পুরস্কার নেওয়ার সময় দীপক চাহার বলছিলেন, 'ক্রিকেট খেলা শুরু করার সময় এরকম একটি ইনিংস খেলার স্বপ্ন দেখতাম। হয়তো সব ক্রিকেটারই এরকম ইনিংস খেলে দলকে জেতানোর স্বপ্ন দেখে।'

স্বপ্নের ইনিংসই বটে। শ্রীলঙ্কার ২৭৫ রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিংয়ের অন্য়তম ভরসা সূর্যকুমার যাদব তখন আউট হয়ে ফিরছেন। ঝোড়ো ৫৩ রান করে। মাঠে প্রবেশ করলেন দীপক চাহার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে গত দুই মরসুমে ডেথ ওভারে দুরন্ত বোলিং করে যিনি জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়েছেন। এবং ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজে সুযোগ পেয়েছেন। সেই চাহার কি না ভারতকে ম্যাচ জেতালেন ব্যাট হাতে!

মঙ্গলবার চাহার যখন নামলেন, স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ভারত ১৬০/৬। ম্যাচ জিততে তখনও ২৩ ওভারে প্রয়োজন ১১৬ রান। কিছু পরে আউট হয়ে ফিরলেন ব্যাটিংয়ের শেষ ভরসা ক্রুণাল পাণ্ড্যও। বঢোদরার অলরাউন্ডার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এরকম চাপের পরিস্থিতিতে অনেক ঝোড়ো ইনিংস খেলেছেন। সেই ক্রুণাল আউট হওয়ার পরে কার্যত ম্যাচ জয়ের আশা ভারতীয় সমর্থকদের সকলে ছেড়েই দিয়েছিলেন। ধরেই নিয়েছিলেন যে, সিরিজ নির্ণায়ক ম্যাচ হতে চলেছে তৃতীয় ওয়ান ডে।

তবে অন্য়রকম ভেবেছিলেন দীপক। ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেন ভুবনেশ্বর কুমার। দুই মিডিয়াম পেসার ব্যাট হাতে অষ্টম উইকেটে নাছোড় লড়াই করেন। অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে দুজনে ৮০ বলে ৮০ রান যোগ করে নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়ে দিলেন। ৮২ বলে ৬৯ রান করে ক্রিজে ছিলেন দীপক। লিস্ট এ-তে তাঁর প্রথম হাফসেঞ্চুরি। আর সেই হাফসেঞ্চুরি দলকে ম্যাচ ও সিরিজ জেতাল। ভুবনেশ্বর অপরাজিত রইলেন ২৮ বলে ১৯ রান করে। একসময় হারতে বসা ম্যাচ ৫ বল বাকি থাকতে জিতে নিল ভারত। এই নিয়ে টানা ৯টি দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতল ভারত।

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলল ২৭৫/৯। তাদের হয়ে সর্বোচ্চ স্কোর করেন চারিথ আসালঙ্কা। ৬৮ বলে ৬৫ রান করেন তিনি। কভারের ওপর দিয়ে কুলদীপ যাদবের বল বাউন্ডারিতে পাঠিয়ে ওয়ান ডে কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন আসালঙ্কা। তাঁর ১ ঘণ্টা ৪২ মিনিটের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। শেষ পর্যন্ত ভুবনেশ্বর কুমারের বলে পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা দেবদত্ত পড়িক্কলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

টস জিতে ব্যাটিং নেওয়ার সময় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন যে, আগের ম্য়াচের চেয়েও এই ম্য়াচে পিচ দেখে বেশি রানের খেলা হবে বলে মনে হচ্ছে তাঁর। শ্রীলঙ্কার দুই ওপেনার ভাল শুরু করেছিলেন। ১৩.২ ওভারে ৭৭ রান যোগ করেন আবিষ্কা ফার্নান্দো ও মিনোদ ভানুকা। তবে চোদ্দোতম ওভারে পরপর দু'বলে মিনোদ ভানুকা ও ভানুকা রাজাপক্ষেকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কা শিবিরে ধাক্কা দেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। বিনা উইকেটে ৭৭ থেকে আচমকাই ৭৭/২ হয়ে যায় দ্বীপরাষ্ট্রের দল।

তবে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করেন আবিষ্কা ও চার নম্বরে নামা ধনঞ্জয় ডি'সিলভা। হাফসেঞ্চুরি করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন আবিষ্কা (৭১ বলে ৫০ রান)। ধনঞ্জয়কে ফেরান দীপক চাহার। এরপর লঙ্কা ইনিংসের হাল ধরেন আসালাঙ্কা। আগের ম্যাচের মতোই শেষ দিকে চালিয়ে খেলে চামিকা করুণারত্নে ৩৩ বলে ৪৪ রান করেন। শ্রীলঙ্কা ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ২৭৫।

ব্যাট হাতে দীপকের নায়ক হওয়ার রাতে রান তাড়া করে অবদান রাখলেন মণীশ পাণ্ডে (৩১ বলে ৩৭ রান), সূর্যকুমার (৪৪ বলে ৫৩ রান) ও ক্রুণাল (৫৪ বলে ৩৯ রান)। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget