এক্সপ্লোর

Rishabh Pant Test Record: ভাঙল কপিলের ৪০ বছরের পুরনো রেকর্ড, টেস্টে নতুন কীর্তি ঋষভের

BCCI News: শ্রীলঙ্কার (Ind vs SL) বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুললেন। সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ড।

বেঙ্গালুরু: গোলাপি বলে দিন-রাতের টেস্টে শ্রীলঙ্কার (Ind vs SL) বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুললেন। সেই সঙ্গে ভেঙে দিলেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ড। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। পন্থই টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক হলেন।

৪০ বছর আগে, ১৯৮২ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। তিনিই ছিলেন টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। গত বছর ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ডের কাছাকাছি এসেছিলেন শার্দুল ঠাকুর। তবে কপিলের রেকর্ড ভাঙতে পারেননি। ৩১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন শার্দুল। রবিবার ২৮ বলে ৫০ সম্পূর্ণ করে কপিলের ৪০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল ৭ চার ও জোড়া ছক্কা। শেষ পর্যন্ত ৩১ বলে ৫০ রান করে আউট হন তরুণ উইকেটকিপার।

গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে ভারত। রোহিত শর্মাদের প্রথম ইনিংসে ২৫২ রানের জবাবে মাত্র ১০৯ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে রবিবার নৈশভোজের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৯৯/৫। সব মিলিয়ে শ্রীলঙ্কার চেয়ে এখনই ৩৪২ রানে এগিয়ে গিয়েছে ভারত। এখান থেকে অলৌকিক কিছু না হলে শ্রীলঙ্কার ম্যাচ বাঁচানো কার্যত অসম্ভব মনে হতে শুরু করেছে।

রবিবার সকলের নজর ছিল বিরাট কোহলির দিকে। প্রথম ইনিংসে রান পাননি। তাঁর শেষ টেস্ট সেঞ্চুরি আড়াই বছর আগে। ইডেনে। বাংলাদেশের বিরুদ্ধে। সেটাও ছিল গোলাপি বলে দিন-রাতের টেস্ট। বেঙ্গালুরুতে সেই সেঞ্চুরি খরা কাটাতে পারেন কি না বিরাট, সেদিকে নজর ছিল সকলের। কিন্তু পারলেন না বিরাট। দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে ফেরেন তিনি।

ময়ঙ্ক অগ্রবাল (২২ রান), রোহিত শর্মা (৪৬ রান) ও হনুমা বিহারী (৩৫ রান) ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়ে যান। পন্থ ৫০ রান করে ফেরেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
FIFA World Cup: বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
বিশ্বকাপকে মাথায় রেখে adidas-এর সহযোগিতায় নতুন ফিচার নিয়ে এল WhatsApp, আপনার ফোনের স্ক্রিনেও লাফাবে ম্যাচ বল!
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget