এক্সপ্লোর

পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজে ফের সিরিজ জয় ভারতের

গ্রস আইলেট: তৃতীয় টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করল বিরাট কোহলির ভারত। বৃষ্টির জন্য তৃতীয় দিনের গোটাটাই নষ্ট হওয়ার পরেও ক্যারিবিয়ানদের সহজেই হারিয়ে দিল ভারত। জয়ের ব্যবধান ২৩৭ রানের। দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে গেল ক্যারিবিয়ানরা।     এর আগে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ৩৪৬ রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। জিততে হলে ৮৭ ওভারের মধ্যে এই রান তুলতে হত জেসন হোল্ডারের দলকে। পরিস্থিতির বিচারে যা প্রায় অসম্ভব ছিল। ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই লিয়ন জনসনকে (০) ফিরিয়ে দেন মহম্মদ শামি। এরপর ক্রেগ ব্রেথওয়েটকে (৪) ফেরান ভুবনেশ্বর কুমার। তিন নম্বরে নামা ড্যারেন ব্র্যাভো (৫৯) একা লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁকেও ফিরিয়ে দেন শামি। এরপর আর ভারতের জয় নিয়ে সংশয় ছিল না। বাকি ব্যাটসম্যানরা কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। সবচেয়ে দৃষ্টিকটূভাবে আউট হন অধিনায়ক জেসন হোল্ডার। কভারে বল ঠেলে তিনি রান নিতে দৌড়ন। কিন্তু রান নেওয়া সম্ভব নয় দেখে ক্রিজে ফেরার চেষ্টা করেন। তার আগেই ডাইরেক্ট থ্রো-তে উইকেট ভেঙে দেন অশ্বিন। রবীন্দ্র জাদেজার বলে শ্যানন গ্যাব্রিয়েলের ক্যাচ ভুবনেশ্বর কুমার ধরতেই টেস্ট ও সিরিজে জিতে নেয় ভারত।     ৩ উইকেটে ১৫৭ রান নিয়ে এদিন খেলা শুরু করে ভারত। শুরু থেকে দ্রুত রান তোলাই লক্ষ্য ছিল গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মার। কিন্তু দিনের দ্বিতীয় বলেই ফিরে যান রোহিত। যদিও তাতে রানের গতি কমেনি। দ্রুত রান তুলতে গিয়ে ফিরে যান ঋদ্ধিমান সাহা (১৪), রবীন্দ্র জাদেজারা (১৬)। রবিচন্দ্রন অশ্বিন (১) ফিরে যেতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রাহানে ৭৮ রানে অপরাজিত থাকেন। ভারতের রান ৭ উইকেটে ২১৭। আজ ৯ ওভারে ৬০ রান করেছে ভারত।   ব্যাটসম্যানরা নিজেদের কাজ করে দিয়েছিলেন। বোলাররাও নিজেদের কাজ করলেন। অলরাউন্ড পারফরম্যান্সেই টেস্ট সিরিজ জিতল ভারত।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget