এক্সপ্লোর

৭ উইকেটে ম্যাচ জয়, সিরিজও ভারতেরই

সৌজন্যে রোহিত শর্মার শতরান, বিরাটের অর্ধশতরান এবং শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংস।

বেঙ্গালুরু: কথায় আছে শেষ ভাল যার সব ভাল তাঁর। আর সেটাই হল। সিরিজের শুরুটা খারাপ হলেও শেষটা ভাল করে মুখে চওড়া হাসি নিয়ে ট্রফি তুলে নিল ভারত। তিন ম্যাচের সিরিজে প্রথমটা হার। তারপর পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরল বিরাট ব্রিগেড। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজ নির্নায়ক ম্যাচ ৭ উইকেটে জিতল ভারত। সৌজন্যে রোহিত শর্মার শতরান, বিরাটের অর্ধশতরান এবং শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংস।

এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ শতরান করলেও অজি দলকে ২৮৬ রানেই আটকে রাখেন মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজারা। ৪টি উইকেট পান বাংলার পেসার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল না হলেও রোহিত শর্মা ও বিরাট কোহলির যুগলবন্দিই ভারতীয় দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। চোটের কারণে ওপেন করতে পারেননি শিখর ধবন। শিখরের ‘অনুপস্থিতিতে’ শুরু থেকেই দায়িত্ব নেন দলের ডেপুটি রোহিত। চিন্নাস্বামীতে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে ব্যাট চলে বিরাটেরও। এদিন রোহিত ৯ হাজার রানের মাইল ফলকও ছুঁয়ে ফেলেন। বিশ্বের তৃতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়েছেন তিনি। এদিকে অধিনায়ক হিসেবে সবথেকে দ্রুত ৫ হাজার ওয়ান ডে রানের রেকর্ড এসেছে বিরাটের ঝুলিতেও। শতরান হাতছাড়া হলেও বিরাটের ৮৯ রানের ইনিংস ভারতের জয়কে আরও সহজ করে দেয়। আর চারে নেমে ফিনিশারের ভূমিকায় অনবদ্য ব্যাট করেন শ্রেয়স। ৩৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে অজিদের হারিয়ে ম্যাচ ও সিরিজ জিতল ভারত।

 

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget