এক্সপ্লোর

Indian Athletes Felicitation Ceremony: নয়াদিল্লিতে সংবর্ধনা মঞ্চে আবেগপ্রবণ নীরজ, লভলিনা, বজরংরা

টোকিও অলিম্পিক্সে ভাল পারফরম্যান্সের পর এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক্স। নয়াদিল্লিতে সংবর্ধনা মঞ্চেই দেশকে আরও সাফল্য এনে দেওয়ার শপথ নিলেন নীরজরা।

নয়াদিল্লি: দেশকে অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক এনে দেওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতীয় অ্যাথলিটরা। প্রথমবার জ্যাভলিনে দেশকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া। সোমবার কেন্দ্রীয় সরকারের সংবর্ধনা মঞ্চে এসে নিজের সোনার মেডেলটি হাতে ঝুলিতে পানিপথের তরুণ বলেন, 'এই সোনা শুধু আমার নয়, গোটা দেশের।পদক জয়ের পর থেকে আমি খেতে ও ঘুমোতে পারিনি। সোনার পদকটি প্যান্টের পকেটে নিয়ে ঘুরতাম। অলিম্পিক্সের প্রতিদ্বন্দ্বীতা ভীষণই কঠিন ছিল। যোগ্যতা অর্জন পর্ব উতরে যাওয়ার পরই ভেবে নিয়েছিলাম যে সুযোগ এসেছে। আমাকে তা কাজে লাগাতে হবেই। কোনওভাবেই তা হারলে হবে না।' 

কুস্তিতে এবার দুটো পদক পেয়েছে ভারত। রবি কুমার দাহিয়া রুপো জিতেছেন। সুশীল কুমার ও যোগেশ্বর দত্তের ভক্ত রবি এদিন বলেন, 'সামনে থেকে অনেককেই দেখেছিলাম কুস্তিতে পদক জিততে। সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত পদক পেয়েছিলেন। আমি দেখেছিলাম ওঁরা কতটা সম্মান পেয়েছিল এরপর। তা দেখে ভীষণ খুশি হয়েছিলাম। ওদের মতোই কিছু একটা করতে চেয়েছিলাম। আজ তার জন্যই হয়ত এখানে দাঁড়িয়ে আছি।' কুস্তিতে ব্রোঞ্জ জয়ী বজরং পুনিয়া বলেন, 'সেমিফাইনালে হেরে যাওয়ার পর আমি নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলাম। কারও সঙ্গে কথাও বলিনি। পরের দিন মায়ের সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু মা আমার হাঁটুর চোট নিয়ে বেশি চিন্তিত ছিলেন। প্রত্যেক বাবা- মাই তাঁদের সন্তানের শারীরিক সুস্থতার কথাই বেশি ভাবেন। তবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ আমি হাঁটুর ক্যাপ ছাড়াই খেলতে নেমেছিলাম। আমার মনে হয়েছিল যে এই ম্যাচ আমার জীবন বদলে দিতে পারে। তাই নিজের সেরাটা দিতে চেয়েছিলাম।'

প্রথমবার অলিম্পিক্সে নেমেই বক্সিংয়ে ব্রোঞ্জ জিতে নজর কেড়েছেন লভলিনা বড়গোহাঁই। তিনি বলেন, 'দেশে ফেরার পর ভীষণ ভাল লাগছে। দেশের জন্য আরও আরও পদক আনতে পরিশ্রম করেই যাব একইভাবে। প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ে দেশকে যাতে সোনা এনে দিতে পারি, সেটাই আমার লক্ষ্য।'

 

সেরা শিরোনাম

Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget