এক্সপ্লোর

Rohit Sharma: কোনও অনুশোচনা নেই! কেন বললেন রোহিত শর্মা?

BCCI: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে সম্মানের। আমি সৌভাগ্যবান ও কৃতজ্ঞ। কোনও অনুশোচনা নেই'।

মুম্বই: স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আর ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে সম্মানের। আমি সৌভাগ্যবান ও কৃতজ্ঞ। কোনও অনুশোচনা নেই'।

যে পোস্ট পড়ে অনেকেই আলোচনা করছেন, কেন আচমকা অনুশোচনা নেই জানাতে গেলেন রোহিত? অনেকেই মনে করছেন, রোহিতের পোস্ট ইঙ্গিতপূর্ণ। তাঁদের মতে, বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর যেভাবে প্রবল বিতর্কের মাঝে রোহিত শর্মাকে প্রথমে টেস্ট দলের ও পরে বিরাটকে সরিয়ে সব ধরনের ফর্ম্যাটে অধিনায়ক করা হয়েছিল, সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন হিটম্যান। সেই সময় কোহলি ভক্তরা অনেকেই রোহিতের দিকে আঙুল তুলেছিলেন। তবে রোহিত দ্ব্যর্থহরীন ভাষায় জানিয়ে দিলেন, তাঁর কোনও অনুশোচনা নেই।

 

হারারেতে পরীক্ষা

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।

সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা। যার মধ্যে প্রথম ম্যাচ ১৬ অগাস্ট, হারারেতে। তার আগে জোর কদমে চলছে ভারতীয় দলের প্রস্তুতি।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget