এক্সপ্লোর

T20 World Cup: অস্ট্রেলিয়ায় পৌঁছে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মারা

Indian Cricket Team: পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ মেলবোর্নে আয়োজিত হবে। ২৩ অক্টোবর এই ম্যাচের মাধ্যমেই ভারতীয় দল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

পারথ: আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই অস্ট্রেলিয়ায় শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) মহারণ। তার আগে ইতিমধ্যেই অজিভূমে পৌঁছে গিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। শুক্রবার (৭ অক্টোবর) পশ্চিম অস্ট্রেলিয়ার পারথে অনুশীলনেও নেমে পড়লেন রোহিত শর্মারা। বিকেল বেলায় হালকা অনুশীলন করলেন রোহিতরা। 

পারথে অনুশীলন

ভারতীয় বোর্ডের তরফে টিম ইন্ডিয়ার অনুশীলনের এক ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে রোহিত, ঋষভ পন্থদের খোশমেজাজে অনুশীলন করতে দেখা গেল। আপাতত পারথেই ভারতীয় দল অনুশীলন সারছে। ১০ এবং ১৩ অক্টোবর ভারতীয় দল দুইটি অনুশীলন ম্যাচ খেলবে। তবে তা আয়োজিত হবে ব্রিসবেনে। পারথ থেকেই রোহিতরা অনুশীলন ম্যাচ খেলতে ব্রিসবেনের উদ্দেশে রওনা দেবেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ মেলবোর্নে আয়োজিত হবে। ২৩ অক্টোবর এই ম্যাচের মাধ্যমেই ভারতীয় দল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

 

বিসিসিআইকে ধন্যবাদ

এত আগে অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন করার সুযোগ পাওয়ায় দলের স্ট্রেথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই বিসিসিআইকে ধন্যবাদও জানিয়েছেন। তিনি বলেন, 'আসন্ন আট থেকে দশদিন বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আট দিন প্রস্তুতির সুযোগ পাওয়ার জন্য আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার মনে হয় আমরা এত ম্যাচ খেলি যে সঠিক প্রস্তুতি না নিয়েই অনেক সময় বড় টুর্নামেন্টে নামতে হয়। তবে এই আটদিনে আমরা মানসিক ও শারীরিকভাবে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাব। যার ফলে প্রথম ম্যাচে নামার আগে সুবিধাই হবে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে ফের চোট আতঙ্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA ODI Series) তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগেই পিঠে ব্যথা অনুভব করেছিলেন দীপক চাহার (Deepak Chahar)। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতেও মাঠে নামেননি তিনি। এবার সেই ব্যথার জন্যই আগামী দুই ম্যাচের জন্য ছিটকে গিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে শনিবারই (৮ অক্টোবর) সরকারিভাবে চাহারের সিরিজ থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়। কে সুযোগ পেলেন তাঁর বদলে?

তাঁর বদলি হিসাবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে ডাক পেলেন। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সর্বভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরকে দীপক চাহারের বদলি হিসাবে ঘোষণা করছে। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্য়াচের পর চাহার পিঠে ব্যথা অনুভব করেন এবং সিরিজের প্রথম ওয়ান ডেতেও তিনি খেলেননি। এবার তিনি সরাসরি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন এবং সেখানেই আমাদের মেডিক্যাল দল ওঁর পরিস্থিতি খতিয়ে দেখবে।'

আরও পড়ুন: সূর্যকুমারের সঙ্গে এক নম্বর ব্যাটার হওয়ার লড়াই নিয়ে মুখ খুললেন রিজওয়ান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget