এক্সপ্লোর

BCCI annual contract list: জানেন কোহলি-রোহিতদের বছরে কত টাকা দেবে বোর্ড?

আইপিএল চলাকালীনই ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুম্বই: আইপিএল চলাকালীনই ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ক্রিকেটারদের মোট চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড এ প্লাস, গ্রেড এ, গ্রেড বি ও গ্রেড সি। গ্রেড এ প্লাস তালিকায় থাকা ক্রিকেটারেরা বছরে ৭ কোটি টাকা পাবেন। এ গ্রেডে থাকা ক্রিকেটারেরা বছরে ৫ কোটি টাকা পাবেন। বি গ্রেডে যাঁরা আছেন, তাঁরা পাবেন বছরে ৩ কোটি টাকা। সি গ্রেডে যাঁরা আছেন, তাঁরা বছরে এক কোটি টাকা করে পাবেন।

মোট ২৮ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে বোর্ড। গ্রেড এ প্লাসে রয়েছেন তিনজন ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা এবং দলের জোরে বোলার যশপ্রীত বুমরা। তিন ক্রিকেটার আগেও এই গ্রেডে ছিলেন। এ গ্রেডে রয়েছেন আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধবন, কে এল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য। এঁরা বছরে ৫ কোটি টাকা করে পাবেন। এঁদের মধ্যে হার্দিক গতবার বি গ্রেডে ছিলেন। তাঁকে এক ধাপ ওপরে তোলা হয়েছে। বি গ্রেডে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, ময়ঙ্ক অগ্রবালকে। এঁদের মধ্য়ে ভুবনেশ্বর কুমার গতবার ছিলেন এ গ্রেডে। তাঁকে এক ধাপা নামানো হয়েছে। আর সি গ্রেড থেকে তুলে আনা হয়েছে শার্দুল ঠাকুরকে।

সি গ্রেডে রাখা হয়েছে কুলদীপ যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, শুভমন গিল, হনুমা বিহারি, অক্ষর পটেল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল ও মহম্মদ সিরাজকে। কুলদীপকে এ গ্রেড থেকে দু ধাপ ও চাহালকে বি গ্রেড থেকে এক ধাপ নামানো হয়েছে। চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন শুভমন গিল, অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ।

এ প্লাস (বছরে ৭ কোটি টাকা): বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা।

এ গ্রেড (বছরে ৫ কোটি টাকা): আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধবন, কে এল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্য।

বি গ্রেড (বছরে ৩ কোটি টাকা): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর ও ময়ঙ্ক অগ্রবাল।

সি গ্রেড (বছরে ১ কোটি টাকা): কুলদীপ যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, শুভমন গিল, হনুমা বিহারি, অক্ষর পটেল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল ও মহম্মদ সিরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget