এক্সপ্লোর

India Tour To England: ইংল্যান্ডে শ্যুটিং হওয়া ৩টি সিনেমার নাম? রাহানেদের জবাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভারতীয় ক্রিকেটারদের নাজেহাল করে ছাড়ল সম্পূর্ণ অন্য় এক প্রশ্ন। ইংল্যান্ডে শ্যুটিং হয়েছে, এরকম তিনটি সিনেমার নাম বলুন! বিশ্বের তাবড় প্রতিপক্ষদের ঘুম উড়িয়ে দেওয়া তারকা ক্রিকেটারেরা যে প্রশ্নে কার্যত ঢোঁক গিললেন।

সাউদাম্পটন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আর ৭২ ঘণ্টাও বাকি নেই। তার আগে কোথায় পিচ কেমন বা কেন উইলিয়ামসনকে আউট করার জন্য কী কৌশল অবলম্বন করার কথা ভাবছে, মহম্মদ শামি, ইশান্ত শর্মা বা আর অশ্বিনরা হয়তো সেরকম কিছু প্রশ্নই আশা করেছিলেন। একইভাবে ভারতীয় টেস্ট দলের ব্যাটিংয়ের অন্যতম সেরা দুই মুখ অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা হয়তো ভেবেছিলেন, তাঁদের প্রশ্ন করা হবে ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিদের সামলানোর নকশা।

অথচ ভারতীয় ক্রিকেটারদের নাজেহাল করে ছাড়ল সম্পূর্ণ অন্য় এক প্রশ্ন। ইংল্যান্ডে শ্যুটিং হয়েছে, এরকম তিনটি সিনেমার নাম বলুন! বিশ্বের তাবড় প্রতিপক্ষদের ঘুম উড়িয়ে দেওয়া তারকা ক্রিকেটারেরা যে প্রশ্নে কার্যত ঢোঁক গিললেন। তারপর আমতা আমতা করে জবাব দিলেন। গুছিয়ে জবাব দিতে পারলেনও না। চেতেশ্বর পূজারা যেমন সাফ বলে দিলেন, 'আমি জানি না। আপনাকেই উত্তরটা বলে দিতে হবে।' অজিঙ্ক রাহানে বললেন, 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে।' তাঁকে মনে করিয়ে দেওয়া হল, একটি নয়, তিনটি সিনেমার নাম বলতে হবে। শুনে যেন আঁতকে উঠলেন রাহানে। বললেন, 'ডিডিএলজি ছাড়া আরও দুটো সিনেমার নাম বলতে হবে? আচ্ছা, হাউসফুল।' ইশান্ত শর্মা বললেন, 'ডিডিএলজি। আমার প্রিয়। এছাড়া নমস্তে লন্ডন।' তারপর ভেবেচিন্তে যোগ করলেন, 'কুইন।'

অফস্পিনার আর অশ্বিন বললেন, 'আমি সিনেমা উপভোগ করি। তবে এত কিছু মনে রাখতে পারি না।' মহম্মদ শামি বললেন, 'নমস্তে লন্ডন। ডিডিএলজি।'

এতক্ষণ পড়ে ভাবতে পারেন, ক্রিকেটারেরা সিনেমা নিয়ে আলোচনায় ব্যস্ত কেন? আসলে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের জন্য মজার ব্যবস্থা করা হয়েছিল। তাঁদের র‌্যাপিড ফায়ার রাউন্ডে কিছু প্রশ্ন করা হয়। তাতে মজার সব উত্তর দেন ক্রিকেটারেরা। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকার একঘেঁয়েমি এই ভিডিও অনেকটাই কাটিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget