এক্সপ্লোর

চতুর্থ লকডাউনের মধ্যেই মাঠে প্র্যাক্টিসে ফিরতে পারেন বিরাটরা

বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধূমল বলেছেন, ‘কীভাবে ক্রিকেটারেরা ট্রেনিং শুরু করবেন, তা নিয়ে চলছে বিকল্পের খোঁজ। ১৮ মে সরকারি গাইডলাইন প্রকাশের অপেক্ষায় রয়েছি আমরা।’

মুম্বই: চতুর্থ লকডাউনের মধ্যেই হয়তো ২২ গজে অনুশীলনে ফিরতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। অনুমতি পেলে শীঘ্রই অনুশীলন শুরু করতে চায় বিসিসিআই। তবে, ১৮ মে লকডাউন সম্পর্কে কেন্দ্রের নির্দেশাবলী জানার পরই কীভাবে প্র্যাক্টিস, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খাঁ খাঁ স্টেডিয়াম। নিঃসঙ্গ ২২ গজ। করোনা-সঙ্কটের জেরে প্রায় দু-মাস গৃহবন্দি ক্রিকেটারেরা। লকডাউনের কারণে মাঠে গিয়ে অনুশীলনও অসম্ভব। ১৮ মে থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে চতুর্থ দফার লকডাউন। আর, চতুর্থ লকডাউনের মধ্যেই বিরাট-রোহিতদের অনুশীলনে ফেরাতে ইচ্ছুক বিসিসিআই। তবে, কীভাবে চলবে অনুশীলন, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধূমল বলেছেন, ‘কীভাবে ক্রিকেটারেরা ট্রেনিং শুরু করবেন, তা নিয়ে চলছে বিকল্পের খোঁজ। ১৮ মে সরকারি গাইডলাইন প্রকাশের অপেক্ষায় রয়েছি আমরা।’ ধূমল আরও জানিয়েছেন, ক্রিকেটারদের অনুশীলন শুরুর ব্যাপারে নিয়মিত কেন্দ্রের সঙ্গে কথা বলছে বোর্ড। এরমধ্যে অবশ্য বিসিসিআইয়ের নির্দেশাবলী মেনে নিজেদের বাড়িতেই ফিটনেস ট্রেনিং করছেন ক্রিকেটারেরা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে উত্তরপ্রদেশে নিজের ফার্ম হাউস-সংলগ্ন বিশাল মাঠে নিয়মিত ট্রেনিং করছেন মহম্মদ শামি। কিন্তু, দলের অন্যান্য ক্রিকেটারেরা নিজেদের শহরে নিজেদের বাড়িতেই রয়েছেন। তাঁদের যে যেভাবে সম্ভব নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন। তবে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই অবস্থায় এখন কোথাও যে ক্যাম্প করার কোনও সুযোগ নেই, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।

সেরা শিরোনাম

Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
Ronaldo On Messi: 'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
'লিও, এত বছর ধরে...', মেসির সোশ্য়াল পোস্টে আবেগঘন বার্তা ক্রিশ্চিয়ানোর, কী লিখলেন?
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget