এক্সপ্লোর

Indian Football: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুটো ম্যাচের জন্য ২৮ সদস্যের ভারতীয় ফুটবল দল ঘোষণা

FIFA World Cup Qualifiers: ভারতীয় দল দেশে ফিরে আসবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। এই দুই ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির হবে দুবাইয়ে।

নয়াদিল্লি: এই মাসে ভারতের দু’টি বিশ্বকাপ (( বাছাই পর্বের ম্যাচের জন্য সম্ভাব্য দল ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ। ২৮ জনের এই সম্ভাব্য দল থেকেই এই দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। ২০২৬-এর বিশ্বকাপ ও ২০২৭-এর এশিয়ান কাপের বাছাই পর্বের এই ম্যাচগুলি হবে আগামী ১৬ ও ২১ নভেম্বর।

এশীয় বাছাই পর্বের গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত। তাদের প্রথম ম্যাচটি হবে কুয়েত সিটিতে জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এই ম্যাচের পরে ভারতীয় দল দেশে ফিরে আসবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য। এই দুই ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির হবে দুবাইয়ে ৮ নভেম্বর থেকে। এই শিবিরে সম্ভাব্য দলের ফুটবলারদের ডাকা হয়েছে। এই সম্ভাব্য দলে আইএসএল-এ অংশগ্রহনকারী কলকাতার দুই ক্লাবের মোট দশজন ফুটবলার রয়েছেন। মোহনবাগান এসজি-র সাতজন ও ইস্টবেঙ্গলের তিনজন।

সম্বাব্য দলে রয়েছেন, গোলকিপার: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু ও বিশাল কয়েথ; ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুঙনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গন, শুভাশিস বোস; মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, গ্ল্যান মার্টিন্স, লালেঙমাউইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার শেখর, রোহিত কুমার, সহাল আব্দুল সামাদ, সুরেশ ওয়াংজাম, উদান্ত সিং; ফরোয়ার্ড: ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাঙতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।

এ বারের বাছাই পর্বে ভারতের গ্রুপে তাদের চেয়ে ক্রমতালিকায় ওপরে থাকা একমাত্র দল কাতার। বাকি দু’টি দল ক্রমতালিকায় তাদের চেয়ে নীচে রয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল তৃতীয় রাউন্ডে উঠবে। ফলে ভারতের তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা রয়েছে। বাছাই পর্বে ভারতের লড়াই শুরু হবে দ্বিতীয় রাউন্ড থেকে যেখানে মোট ৩৬টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকবে চারটি দল। যেমন ‘এ’ গ্রুপে আছে কাতার, কুয়েত, ভারত এবং আফগানিস্তান। প্রতি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ছ’টি করে ম্যাচ খেলার পর প্রতি গ্রুপের সেরা দু’টি দল পৌঁছবে তৃতীয় রাউন্ডে। ভারত সেরা দুইয়ের মধ্যে থাকতে পারলে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে।

গতবার ‘ই’ গ্রুপে থাকা ভারত আটটির মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছিল ও চারটিতে ড্র করেছিল। তারা ছিল গ্রুপের তিন নম্বরে। ফলে তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি। এ বার নভেম্বরের এই দুই ম্যাচের পর আগামী বছর মার্চে (২১ ও ২৬) ভারত টানা দু’বার আফগানিস্তানের মুখোমুখি হবে। জুনে (৬ ও ১১) কুয়েত ও কাতারের সঙ্গে আবার দেখা হবে তাদের।                                                                                                                 তথ্য় সংগ্রহ: আইএসএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget