এক্সপ্লোর

Hockey Bronze Medal: সোনা হাতছাড়া হওয়ার জন্য ক্ষমা চাইলেন হরমনপ্রীত, শ্রীজেশকে ব্রোঞ্জ উৎসর্গ মনপ্রীতের

Paris Olympics 2024: কিন্তু এখনও সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ যেন তাড়া করে বেড়াচ্ছে হরমনপ্রীতকে। স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয়ের পর ভারত অধিনায়ক মুখ খুললেন।

প্যারিস: অলিম্পিক্সে হকিতে ফের পদক ভারতের। এই নিয়ে টানা দ্বিতীয়বার। টোকিওর পর প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। ম্য়াচে জোড়া গোল করেছেন হরমনপ্রীত সিংহ। ভারত অধিনায়কের স্টিকের গোলেই পদক এসেছে। কিন্তু এখনও সোনা হাতছাড়া হওয়ার আক্ষেপ যেন তাড়া করে বেড়াচ্ছে হরমনপ্রীতকে। স্পেনকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয়ের পর ভারত অধিনায়ক সম্প্রচারকারী স্পোর্টস ১৮ চ্যানেলে সাক্ষাৎকারে জানান, ''আমি ভারতবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। সোনা হাতছাড়া হওয়ার জন্য। এখানে যাঁরা দেখতে এসেছেন তাঁদের অনেক আশা থাকে। আমরা মাঠে নামি সবসময় জেতার জন্য নামি। সোনা জয়ের লক্ষ্য ছিল, কিন্তু পারিনি।''

হরমনপ্রীত আরও বলেন, ''এই পদক আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। গোটা দেশের বিশাল প্রাপ্তি। অলিম্পিক্স এমন একটা টুর্নামেন্ট, যার জন্য অনেক অপেক্ষা করতে হচ্ছিল। অনেক কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। প্রত্যেকে নিজের দায়িত্ব নিঁখুতভাবে সামলেছে। ভাল লাগে শেষ ম্য়াচে এভাবে জিততে পারলে। সোনা হাতছাড়া হয়েছে। কিন্তু ব্রোঞ্জ জিতে ফিরতে পারছি আমরা। এমকী টানা দ্বিতীয়বার।''

টোকিও না প্যারিস, কোন অলিম্পিক্সের পদককে এগিয়ে রাখবেন? হরমনপ্রীত বলছেন, ''টোকিও হোক প্যারিস। দুটো মেডেলই আমাদের জন্য় গুরুত্বপূর্ণ। যে কোনও দলকে হারাতে পারি, এই বিশ্বাস ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলাম।'' দেশে অলিম্পিক্সের প্রসারও চাইছেন ভারত অধিনায়ক। তিনি বলছেন, ''আমি পুরো দেশবাসীর কাছে অনুরোধ করব যে আমাদের পাশে থাকুন। হকিকে আরও সমর্থন করুন। আমরা আরও পরিশ্রম করতে চাই। দেশের জন্য আরও পদক আনতে চাই। আশা করি আগামীতে আরও ভাল পারফর্ম করতে পারব।''

ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক মনপ্রীত বলছেন, ''এই ব্রোঞ্জ শ্রীজেশকে উৎসর্গ করতে চাই আমরা পুরো হকি দল। ১৩ বছর ওঁর সঙ্গে খেলেছি। ফাইনাল খেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি আমরা। এখান থেকে খালি হাতে কোনও ভাবেই যেতে চাইছিলাম না। গোটা দেশ সমর্থন করেছে। তাই আমরা আরও অনুপ্রাণিত হয়েছিলাম।'' 

স্পেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ভারত। চাপ অনুভব করছিলেন? মনপ্রীত বলছেন, ''কঠিন চ্য়ালেঞ্জের মুখে বেশ কয়েকবার পড়তে হয়েছিল। কিন্তু আমরা এত পরিশ্রম করেছি। গত চার বছর ধরে নিজেদের গড়েছিলাম। টোকিওর পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। তাই ভুল আর করতে চাইনি। শেষ পর্যন্ত লড়ে পদক জেতাই ছিল একমাত্র লক্ষ্য।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget