এক্সপ্লোর

Asian Games: সোনা হাতছাড়া করেও, এশিয়ান গেমসে ইতিহাস ভারতীয় ব্যাডমিন্টন দলের

Badminton: লক্ষ্য সেন ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি প্রথম দুই ম্যাচ জিতে ভারতকে টাইয়ে এগিয়ে দিলেও শেষরক্ষা হল না।

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে লক্ষ্য সেন ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি প্রথম দুই ম্যাচ জিতে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। তবে শেষমেশ টাইয়ে হারতেই হল ভারতকে। পরপর তিন ম্যাচ জিতে সোনা নিশ্চিত করলেন চিনের শাটলাররা। তবে পরাজিত হয়েও ইতিহাস গড়লেন লক্ষ্যরা। এই প্রথমবার ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল এশিয়ান গেমসের দলগত বিভাগে রুপো জিতল।

ভারতীয় দলের তরফে সিঙ্গেলসে লক্ষ্য সেন টাইয়ের প্রথম ম্যাচে কোর্টে নামেন। চিনের শি ইয়ুকিকে তিন গেমের হাড্ডাহাড্ডি ম্যাচে ২২-২-, ১৪-২১, ২১-১৮ স্কোরলাইনে হারান ভারতীয় তরুণ শাটলার। শেষ গেমে একসময় ৯-১৪ পিছিয়ে থাকলেও, দুরন্ত লড়াই করে গেম ও ম্যাচ ছিনিয়ে নেন লক্ষ্য। সাত্ত্বিক-চিরাগ নিজেদের ডাবলস ম্যাচ জিতলে টাইয়ে ভারতের লিড দ্বিগুণ হয়। বিশ্বের দুই নম্বর জুটিকে ৫৫ মিনিটের ম্যাচে ২১-১৫, ২১-১৮ স্কোরে হারায় ভারতীয় শাটলার জুটি।

এরপর কোর্টে নামেন কিদাম্বি শ্রীকান্ত। তিনি নিজের সিঙ্গেলস ম্যাচ জিতলেই সোনা জিতে নিতে পারত ভারতীয় ব্যাডমিন্টন দল। তবে তেমনটা হয়নি। লি শিফেং ২৪-২২, ২১-৯ স্কোরে স্ট্রেট গেমে ম্যাচ জিতে নিয়ে চিনের প্রত্যাবর্তনের যাত্রা শুরু করেন। পরের ম্যাচেও ধ্রুব কপিলা ও সাঈ কৃষ্ণ তেমন লড়াই করতে পারেননি। ভারতীয় ডাবলস জুটি ২১-৬, ২১-১৫ স্কোরে পরাজিত হয়। টাইয়ে  ২-২ সমতায় ফেরে গতবারের চ্যাম্পিয়ন চিন।   

 

 

এমন পরিস্থিতিতে মিথুন মঞ্জুনাথ এবং ওয়েং হংওয়াংয়ের ম্যাচের মাধ্যমেই পদকের রং নিশ্চিত হওয়ার ছিল। সেই পদক নির্ণায়ক ম্যাচে মিথুনও তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। প্রথম গেমে খানিকটা লড়াই করে ১২-২১ হারলেও, দ্বিতীয় গেমে তাঁকে ৪-২১ স্কোরলাইনে কার্যত উড়িয়ে দিয়ে চিনের জন্য পদক নিশ্চিত করেন ওয়েং। তবে ম্যাচ হারলেও রুপো জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় দল। এটি এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ভারতীয় পুরুষ দলের চতুর্থ পদক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অ্যাথলেটিক্সে প্রথম সোনা, এশিয়ান রেকর্ড গড়ে পদক জিতলেন অবিনাশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget