এক্সপ্লোর

Ayodhya Ram Mandir: রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur: এখন সাজ সাজ রব অযোধ্যা জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন।

মুম্বই: অযোধ্য়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে আগামী ২২ তারিখের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে (Ram Mandir) উদ্বোধন। ওইদিন 'রামলালা'র 'প্রাণপ্রতিষ্ঠা' করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি। গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের সেই উপলক্ষ্যেই অযোধ্যায় উপস্থিত থাকার আমন্ত্রণ দেওয়া হয়েছে। সেই তালিকায় সামিল হয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কোহলিদের যে আমন্ত্রণ জানানো হবে, তার জল্পনা ছিলই। এবার তারকা জুটির হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হল। 

এখন সাজ সাজ রব অযোধ্যা (Ayodhya) জুড়ে। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। যাঁদের মধ্যে রয়েছেন নামী খেলোয়াড়, ধনকুবের শিল্পপতি, বলিউডের তারকা, সাংবাদিক, কবিরাও। সেই তালিকায় রয়েছেন ক্রিকেটাররাও। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনির মতো প্রাক্তন ক্রিকেটাররা এই অনুষ্ঠানে জন্য আমন্ত্রণপত্র পেয়েছেন। ১৩ জানুয়ারি সচিনের বাড়িতে গিয়ে তাঁকে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৫ তারিখ আমন্ত্রণপত্র পান মহেন্দ্র সিংহ ধোনি। এবার সেই তালিকায় সামিল হলেন বিরাট-অনুষ্কার তারকা জুটি। 

উল্লেখ্য়,  আগামী বছর সাধারণ নির্বাচন (General Election 2024)। আগামী বছরই রামলালার মন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration) নিয়ে জোরালো ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার দিল্লিতে দশেরার অনুষ্ঠান থেকে বললেন, 'আমরা অত্যন্ত ভাগ্যবান যে রামমন্দির নির্মাণের সাক্ষী থাকতে পেরেছি। অযোধ্যায় আগামী রামনবমীতে, রামলালার মন্দিরে যে সুরধ্বনি বাজবে তা পুরো বিশ্বে আনন্দ ছড়িয়ে দেবে।' প্রধানমন্ত্রীর কথায়, 'কত শতক পেরিয়ে প্রভু রাম ফের নিজের মন্দিরে আসীন হবেন।'

দিল্লির দ্বারকায় এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও যে বার্তা দিয়েছেন, তা সবিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 'দশ সঙ্কল্প'-এর কথা শোনা যায় তাঁর মুখে। আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অন্তত একটি পরিবারের জীবনের মানোন্নয়নের দায়িত্ব, জাতপাত এবং আঞ্চলিকতায় পূর্ণচ্ছেদের মতো 'সঙ্কল্প' নিতে সাধারণ মানুষকে আর্জি জানান মোদি। বলেন, 'আজ যেন রাবণ-দহন শুধু কুশপুতুল পোড়ানোর রীতিতেই সীমাবদ্ধ না থাকে। বরং মা ভারতীকে যে সব শক্তি জাতপাত এবং আঞ্চলিকতার নামে ভাঙতে চাইছে, তাদেরও দহন হয়।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget