এক্সপ্লোর

দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিন্ধুর, 'দেশের গর্ব', ট্যুইটে লিখলেন মোদি

ক্লান্তির ছাপ ছিল না বিশ্বজয়ী ব্যাডমিন্টন তারকার মুখে। বললেন, ‘আমি খুব খুশি। আমি আমার দেশের জন্য গর্বিত। বহু প্রতীক্ষা ছিল এই জয়ের জন্য’।

নয়াদিল্লি: প্রতিপক্ষকে বলতে গেলে হেলায় হারিয়ে সোনার মেয়ে হলেন গোপীচাঁদের ছাত্রী সিন্ধু। গড়লেন ইতিহাস। জাপানের ওকুহারাকে হারিয়ে ব্যাডমিন্টনে দেশের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন হায়দরাবাদি কন্যা। সিন্ধুপ্লাবনে ভেসেছে আসমুদ্রহিমাচল। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাঁর জন্য। অবশেষে সোমবার গভীর রাতে দেশের মাটি ছুঁলেন সোনাজয়ী সিন্ধু। সঙ্গে তাঁর কোচ পুল্লেলা গোপীচাঁদ। নয়াদিল্লি পৌঁছানোর পর ভাসলেন উষ্ণ অভ্যর্থনায়। সকাল থেকেই ব্যাডমিন্টনের নতুন বিশ্বচ্যাম্পিয়নকে নিয়ে উচ্ছ্বসিত রাজধানী। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের একের পর এক প্রশ্ন সামলালেন হাসি মুখে। ক্লান্তির ছাপ ছিল না বিশ্বজয়ী ব্যাডমিন্টন তারকার মুখে। বললেন, ‘আমি খুব খুশি। আমি আমার দেশের জন্য গর্বিত। বহু প্রতীক্ষা ছিল এই জয়ের জন্য’। মঙ্গলবার সকালে সকালে ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজুর প্রাতঃরাশের আমন্ত্রণে তাঁর বাসভবনে যান পিভি সিন্ধু ও কোচ গোপীচাঁদ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য ১০ লক্ষ টাকা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।ব্যাডমিন্টন তারকার প্রশিক্ষকও তাঁর ছাত্রীর সাফল্যে দৃশ্যতই খুশি। বললেন, সিন্ধু সোনা জন নিঃসন্দেহে বিশেষ ব্যাপার, কিন্তু তাঁর আগের পুরষ্কারজয় গুলোও ভোলার নয়। সিন্ধু তাঁর সাফল্যের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, ক্রীড়া মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন। সামনেই অলিম্পিক। কীভাবে নিজেকে প্রস্তুত করছেন। আরও কঠিন পরিশ্রম, সহাস্যে উত্তর সিন্ধুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন পিভি সিন্ধু। নিজের বাসভবনে সিন্ধুকে অভিনন্দন জানানোর পর ট্যুইট করেন প্রধানমন্ত্রী। ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের গর্ব। দেশের জন্য সোনা জিতে এনেছেন। পিভি সিন্ধুর সঙ্গে দেখা করতে পেরে খুশি।ওঁকে অভিনন্দন জানিয়েছি। শুভেচ্ছা জানালাম, আগামী টুর্নামেন্টগুলির জন্য।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cameron Green: সবচেয়ে দামি বিদেশিকে নিয়ে কেকেআর-অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বেনজির লড়াই! শোরগোল আইপিএলে
সবচেয়ে দামি বিদেশিকে নিয়ে কেকেআর-অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বেনজির লড়াই! শোরগোল আইপিএলে
IPL 2026: ধোনি চোটের কবলে, শুরুর দিকে নেই ব্রেভিস, তাও দুঃস্বপ্নের ২০২৫ ভুলে এ IPL-এ ফুল ফোটাতে পারবে CSK?
ধোনি চোটের কবলে, শুরুর দিকে নেই ব্রেভিস, তাও দুঃস্বপ্নের ২০২৫ ভুলে এ IPL-এ ফুল ফোটাতে পারবে CSK?
Eden Gardens: ঘূর্ণি ২২ গজ চেয়ে আব্দার শুরু, দাবি মিটবে? ইডেনের পিচ নিয়ে কিউরেটর-কেকেআর সংঘাত লাগল বলে
ঘূর্ণি ২২ গজ চেয়ে আব্দার শুরু, দাবি মিটবে? ইডেনের পিচ নিয়ে কিউরেটর-কেকেআর সংঘাত লাগল বলে
IPL 2026: কেন বোলিং করলেন না গ্রিন? জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহানে
কেন বোলিং করলেন না গ্রিন? জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহানে

ভিডিও

Flamboyant Resturant : মহিলাদের জন্য বিশেষ আয়োজন করল ফ্ল্যামবয়েন্ট রেস্তোরাঁ
Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', বলছেন সিরিয়ালের ফ্লোর EP
Embed widget