এক্সপ্লোর

IND vs ZIM ODI: '২-১ আমরাই সিরিজ জিতব', ভারতের বিরুদ্ধে নামার আগে সাহসী মন্তব্য জিম্বাবোয়ে তারকার

IND vs ZIM:পরিসংখ্যানের বিচারে মুখোমুখি লড়াইয়ে ভারত অনেকটাই এগিয়ে। ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালে পরপর তিন ওয়ান ডে সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া।

হারারে: ১৮ তারিখ থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs ZIM ODI Series) খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজে রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলিরা বিশ্রামে থাকলেও, ধারে ও ভারে কিন্তু ভারতই এগিয়ে রয়েছে। তাও সিরিজ শুরুর আগেই বড় ভবিষ্যদ্বাণী করে বসলেন জিম্বাবোয়ে দলের ব্যাটার ইনোসেন্ট কাইয়া (Innocent Kaia)। তাঁর মতে এই সিরিজে ভারত নয়, জিতবে জিম্বাবোয়েই।

সাহসী মন্তব্য

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম্বাবোয়ের তারকা ব্যাটার ভবিষ্যদ্বাণী করেন, 'জিম্বাবোয়ের তরফে ২-১। আমরাই সিরিজ জিতব। ব্যক্তিগতভাবে যদি আমার লক্ষ্যের কথা বলতে চাই,তাহলে বলব আমি এই সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে চাই এবং শতরানও হাঁকাতে চাই। সহজ সরল হিসাব। আমি এই সিরিজের সবার থেকে বেশি রান করতে চাই। এটাই আমার লক্ষ্য।'

ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে এই সিরিজে খেলতে নামবে। তবে জিম্বাবোয়েও কিন্তু এই সিরিজের আগে বেশ ভাল ফর্মেই রয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, উভয় ফর্ম্যাটেই ২-১ সিরিজ জিতেছে। ৩০ বছর বয়সি কাইয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে নিজের কেরিয়ারের অভিষেক শতরানটি হাঁকান। সিকন্দর রাজাও জোড়া শতরান করেন।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২০১৫-১৬ সালে ওয়ান ডে সিরিজ জয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ জয়ই ঘরের মাঠে জিম্বাবোয়ের প্রথম বড় সিরিজ জয়। দলের খেলার ধরনেও বদল ঘটেছে। এর জন্য কাইয়া দলের কোচকেই বাহবা দিচ্ছেন। তিনি বলেন, 'মানসিকতায় বদল ছাড়া আগের থেকে আর তেমন কিছু পরিবর্তন কিন্তু ঘটেনি। যখন ডেভিড (হাউটন) দলের দায়িত্ব নেন, তখন থেকে ওঁ আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার জন্য উৎসাহ দেন। আমরা সেটাই করছি। আমরা আর নিজেদের শট খেলতে দ্বিধাগ্রস্থ হচ্ছি না। এইটুকুই যা বদল ঘটেছে।'

পরিসংখ্যানের খেলা

তবে কাইয়া যাই বলুন না কেন, ইতিহাস কিন্তু একেবারেই জিম্বাবোয়ের পক্ষে নয়। ১৯৯২ সালে প্রথমবার জিম্বাবোয়ে সফরের পর থেকে ভারতীয় দল ১৩ বার ওই দেশের সফর করেছে। জিম্বাবোয়ে সব ফর্ম্যাট মিলিয়ে মাত্র দুইটি সিরিজ জিততে পেরেছে টিম ইন্ডিয়ার বিপক্ষে। ভারত ২০০১ সালের পর থেকে জিম্বাবোয়েতে অপরাজিত। ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালে পরপর তিন ওয়ান ডে সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ভারত। দুই টি-টোয়েন্টি এবং একটি টেস্ট সিরিজও জিতেছে ভারতীয় দল। সুতরাং, জিম্বাবোয়ের লড়াইটা যে ইতিহাসের সঙ্গেও হতে চলেছে, তা এই পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে।

আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে তারকা ক্রিকেটারের অংশগ্রহণ করা নিয়ে সংশয়, চিন্তা বাড়ল ভারতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget