এক্সপ্লোর

IND vs ZIM: জিম্বাবোয়ে সফরে তারকা ক্রিকেটারের অংশগ্রহণ করা নিয়ে সংশয়, চিন্তা বাড়ল ভারতের

Washinton Sundar: আইপিএলে নিজের বোলিং হাতে চোট পাওয়ার পর থেকে বহুদিন মাঠের বাইরে ছিলেন ওয়াশিংটন। আইপিএলও মাঝপথেই ছাড়তে হয় তাঁকে। তারপরেই কাউন্টি ক্রিকেটে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে।

নয়াদিল্লি: ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারত জিম্বাবোয়ের ওয়ান ডে সিরিজ (India vs Zimbabwe ODI Series)। সেই সিরিজের দল ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ভারতীয় দলের শক্তি বারিয়ে দলে ফিরেছেন তারকা ওপেনার কেএল রাহুল। দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। তবে রাহুলের ফেরার সুখবরের মধ্যেই ভারতীয় দলের উদ্বেগ বাড়ালেন আরেক তারকা ক্রিকেটার।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar)। সেখান থেকেই সরাসরি জিম্বাবোয়ে উড়ে যাওয়ার কথা ছিল তারকা অলরাউন্ডারের। তবে ১০ অগাস্ট (বুধবার) ল্যাঙ্কাশায়ারের হয়ে উরস্টারশায়ারের বিরুদ্ধে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে খেলাকালীনই কাঁধে চোট পান সুন্দর। সেই চোটের জেরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। স্বাভাবিকভাবেই এর জেরে উদ্বেগ বাড়ছে ভারতীয় দলের। মনে করা হচ্ছে এই চোটের জেরে আসন্ন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে যেতে পারেন তারকা অলরাউন্ডার।

মাঠ ছাড়েন সুন্দর

যদিও তারপর থেকে তাঁর চোটের বিষয়ে আর কোনও আপডেট দেওয়া হয়নি. তবে আশা করা হচ্ছে শীঘ্রই এই চোটের বিষয়ে এবং ওয়াশিংটন আদৌ জিম্বাবোয়ে সিরিজে খেলবেন কি না, সেই বিষয়ে বিসিসিআইয়ের তরফে আপডেট দেওয়া হবে। প্রসঙ্গত, আইপিএলে নিজের বোলিং হাতে চোট পাওয়ার পর থেকে বহুদিন মাঠের বাইরে ছিলেন ওয়াশিংটন। আইপিএলও মাঝপথেই ছাড়তে হয় তাঁকে। তারপরেই কাউন্টি ক্রিকেটে প্রথমবার দেখা গিয়েছিল তাঁকে। এবার সেখানেও চোটের হাত থেকে রেহাই পেলেন না ভারতীয় অলরাউন্ডার।

১৩ অগাস্ট ভারতীয় দল জিম্বাবোয়ের জন্য উদ্দেশে উড়ে গিয়েছে, তবে তার আগে ওয়াশিংটনের বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। প্রসঙ্গত, ১৮, ২০ ও ২২ অগাস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল। হারারেতে অনুষ্ঠিত হবে এই ম্য়াচগুলি। এই সিরিজ আইসিসি পুরুষ বিশ্বকাপ সুপার লিগের অংশ। এই লিগের তালিকা অনুযায়ীই দলগুলি পরের বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করবে।

জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-

কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার।

আরও পড়ুন: কোন জাদুবলে আইসিসি টুর্নামেন্টে এত সাফল্য, খোলসা করলেন শিখর ধবন

সেরা শিরোনাম

Shreyas Iyer: ক্লান্তি ভুলিয়ে দেবে এই সাফল্য, ভারতের রেকর্ড-জয়ের কারণ হিসাবে কী বেছে নিলেন শ্রেয়স?
ক্লান্তি ভুলিয়ে দেবে এই সাফল্য, ভারতের রেকর্ড-জয়ের কারণ হিসাবে কী বেছে নিলেন শ্রেয়স?
IND vs NZ T20: পাঠানের ১৭ বছর পুরনো রেকর্ড ভাঙলেন নমন ধীর, ম্যাচের মোড় ঘুরিয়ে লিখলেন ইতিহাস
পাঠানের ১৭ বছর পুরনো রেকর্ড ভাঙলেন নমন ধীর, ম্যাচের মোড় ঘুরিয়ে লিখলেন ইতিহাস
Harry Brook Record: ওয়ান ডে ফর্ম্য়াটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান, গিলকে টেক্কা দিলেন হ্যারি ব্রুক
ওয়ান ডে ফর্ম্য়াটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরান, গিলকে টেক্কা দিলেন হ্যারি ব্রুক
Durga Puja 2026: 'এতজন মারা গিয়েছেন...', চোরবাগান-কাণ্ডে কী প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের?
'এতজন মারা গিয়েছেন...', চোরবাগান-কাণ্ডে কী প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের?

ভিডিও

Durga Puja 2026: চলছে গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন |চোরবাগানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা
Saltlake FD Block | এবার ভাবনায় নকশিকণার মাঠ, সল্টলেক FD ব্লকে এখনও দর্শনার্থীদের ভিড় | #abpananda
Priyanka Gandhi:
Rajarhat News | রাজারহাটে একদিনে CPM ও Congress পার্টি অফিসে ভাঙচুর
CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget