এক্সপ্লোর

David Warner: অল্লু অর্জুনের ঝুলিতে জাতীয় পুরস্কার, উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

Allu Arjun: আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে থাকবে তাঁর ওপর। জাতীয় পুরস্কার পাওয়া দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুনকে প্রশংসায় ভরালেন।

সিডনি: তাঁর ভারত-প্রেমের কথা সর্বজনবিদিত। বলিউড বা দক্ষিণী সিনেমারও ভক্ত তিনি। হিন্দি সিনেমা হোক বা দক্ষিণী মুভি, জনপ্রিয় গানের তালে পা মেলাতে দেখা যায় তাঁকে। কখনও সখনও তাঁর সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় স্ত্রী-সন্তানদেরও।

তিনি ডেভিড ওয়ার্নার (David Warner)। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার। আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে থাকবে তাঁর ওপর। জাতীয় পুরস্কার পাওয়া দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুনকে (Allu Arjun) প্রশংসায় ভরালেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওয়ার্নার লিখেছেন, 'অনেক অভিনন্দন অল্লু অর্জুন। দারুণ করেছো'। অর্জুন অভিনীত বিখ্যাত ছবি পুষ্পা-র শ্রীভল্লি গানের তালে নেচে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ওয়ার্নার। এবার অর্জুনের স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন ওয়ার্নার।

 

'৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ (69th National Film Awards) ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতার তকমা পেলেন অল্লু অর্জুন (Allu Arjun), সৌজন্যে তাঁর বিখ্যাত ছবি 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। যখন দেশবাসী অপেক্ষায় ছবির দ্বিতীয় ভাগ মুক্তির, সেই আবহে এই ঘোষণা অত্যন্ত আনন্দের বটে। সেরা অভিনেতার নাম ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম 'পুষ্পা'র উচ্ছ্বাসের ভিডিও।

বাড়িতেই সকলে মিলে 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর তালিকা ঘোষণা শুনছিলেন। সেরা অভিনেতা হিসেবে অল্লু অর্জুনের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। ভিডিওয় হাততালির শব্দে কান পাতা দায়। ঘরে উপস্থিত সকলেই উচ্ছ্বসিত। ভিডিওর কেন্দ্রে যদিও পরিচালক সুকুমার ও অভিনেতা অল্লু অর্জুনের আলিঙ্গন। সাফল্যের আনন্দ যে এভাবেই ভাগ করে নিতে হয়। অদূরে দাঁড়িয়ে স্বামীর সাফল্যে প্রশান্তির চওড়া হাসি স্ত্রী অল্লু স্নেহা রেড্ডির মুখে। আবেগঘন বাকিরাও। 

'পুষ্পা: দ্য রাইজ' একটি তেলুগু ভাষায় তৈরি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি। সুকুমারের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অল্লু অর্জুন। তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মান্দান্না। এই ছবির গান থেকে অ্যাকশন দৃশ্য থেকে সংলাপ, রীতিমতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশেও। প্যান ইন্ডিয়া এই ছবির অন্য ভাষায় ডাব হওয়া সংস্করণও সাফল্য লাভ করে ভালই। সেই ছবির শেষ দৃশ্যেই সিক্যুয়েল 'পুষ্পা: দ্য রুল'-এর ঘোষণা করা হয়। ছবির শ্যুটিং প্রায় শেষ পর্যায় এবং দেশবাসী মুখিয়ে রয়েছেন এই ছবির মুক্তির জন্য।

আরও পড়ুন: কোহলি-গেলদের খেলে যাওয়া মাঠে নেশার আসর! কাঠগড়ায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
England vs Norway: নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের

ভিডিও

BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget