এক্সপ্লোর

Inter Miami: মেসি, বুস্কেতসদের ইন্টার মায়ামির দায়িত্বে বার্সেলোনার প্রাক্তন কোচ

Gerardo Martino: এর আগে এমএলএসে আটালান্টা ইউনাইটেডের দায়িত্ব সামলেছেন তাতা। ২০১৮ সালে এমএলএসের সেরা কোচও নির্বাচিত হয়েছিলেন তিনি।

মায়ামি: গত মরশুম শেষেই প্যারিস সঁ জরমঁ ছেড়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে চুক্তি সই করেছেন আর্জেন্তাইন তারকা। সেখানেই তাঁকে আসন্ন মরশুমে খেলতে দেখা যাবে। মেসির প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সার্জিও বুস্কেতসও (Sergio Busquets) একই ক্লাবের হয়ে খেলবেন। দুই তারকা ইন্টার মায়ামিতে নতুন মরশুমে নিজেদের প্রাক্তন কোচের অধীনেই ফের একবার খেলতে চলেছেন। ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামির দায়িত্ব তুলে দিল প্রাক্তন বার্সেলোনা কোচ জেরার্ডো (তাতা) মার্টিনোর (Gerardo Martino) হাতে।

এ মাসের শুরুতেই প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ফিল নেভিলকে কোচের পদ থেকে ছাঁটাই করে ইন্টার মায়ামি। এবার তাঁর বদলি হিসাবে তাতাকেই বেছে নিল ইন্টার মায়ামি। মেসির সঙ্গে তাতার সম্পর্ক বেশ ভাল। বার্সেলোনা তো বটেই, আর্জেন্তিনার জাতীয় দলকেও কোচিং করিয়েছেন তাতা। মেজর লিগ সকারেও কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে আটালান্টা ইউনাইটেডের দায়িত্ব সামলেছেন তাতা। ২০১৮ সালে এমএলএসের সেরা কোচও নির্বাচিত হয়েছিলেন তিনি।

নতুন ক্লাবের দায়িত্ব হাতে নিয়ে উচ্ছ্বসিত তাতা বলেন, 'ইন্টার মায়ামির মতো বড় একটা ক্লাবে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। একত্রিতভাবে আমরা দারুণ কিছু করতে পারি বলে আমার বিশ্বাস। ওই অঞ্চলের বাকিদের চ্যালেঞ্জ জানানোর জন্য ক্লাবের যথেষ্ট ভাল পরিকাঠামো রয়েছে। আমি বিশ্বাস করি সকলের দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের দ্বারা আমরা সাফল্য পাবই।' তবে এখনও সব কাগজ হাতে না পাওয়ায় তাতা সরকারিভাবে দায়িত্ব নিতে পারেননি। তাই অস্টিনের বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচ স্ট্যান্ডে বসেই দেখতে হবে তাঁকে।

মেসি ও বুস্কেতস যে মায়ামিতে ছুটি কাটাতে আসছেন না, সেকথা কিন্তু মায়ামির নতুন কোচ সাফ জানিয়ে দিয়েছেন। 'আমাদের দিকে অনেক সময়ই যুক্তরাষ্ট্র বা মায়ামিকে ছুটি কাটানোর স্থান হিসাবে মনে করা হয়। তবে এক্ষেত্রে এমনটা নয়। ওরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসছে। ওরা বিশ্বখেতাব, স্প্যানিশ লিগ জিতে এখানে আসছে। এখানে এসে তো আর চুপচাপ বসে থাকবে না ওরা। লড়াই করবে, কারণ সেটা ওদের রক্তে রয়েছে।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget