এক্সপ্লোর

Intercontinental Cup 2023: ম্যাচ না জিতলেও দলের রক্ষণ দুর্ভেদ্য, আত্মবিশ্বাসী গলায় বলছেন সুনীলদের কোচ স্তিমাচ

India vs Lebanon: বৃহস্পতিবার ম্যাচের শুরুতে ও শেষের দিকে যে দুটি সহজ সুযোগ পেয়েছিল ভারত, সেগুলো হাতছাড়া না হলে লেবাননের বিরুদ্ধে হাসিমুখে মাঠ ছাড়তে পারত ভারত।

ভুবনেশ্বর: ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup 2023) গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ভারত (India vs Lebanon)। তবে অখুশি নন ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। বরং তাঁর দাবি, দল যে রকম খেলেছে, তাতে তাদের বৃহস্পতিবারের ম্যাচে জেতা উচিত ছিল। বৃহস্পতিবার ম্যাচের শুরুতে ও শেষের দিকে যে দুটি সহজ সুযোগ পেয়েছিল ভারত, সেগুলো হাতছাড়া না হলে লেবাননের বিরুদ্ধে হাসিমুখে মাঠ ছাড়তে পারত ভারত।

ইন্টারকন্টিনেন্টাল কাপের লিগ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে না পারার মাশুল ভারতকে দিতে হয়, এই ম্যাচে দু’পয়েন্ট খুইয়ে। তবে টানা পাঁচ ম্যাচে কোনও গোল না খেয়ে মাঠ ছাড়ার জন্য কৃতিত্ব দিতেই হবে ভারতীয় দলের রক্ষণ বিভাগকে, জানিয়েছেন কোচ স্তিমাচ। 

ম্যাচের শেষে স্তিমাচ সাংবাদিকদের বলেন, “আমার বরং বলা উচিত, হাড্ডাহাড্ডি একটা ভাল ম্যাচ হল। দুই দলই ভাল ফুটবল উপহার দেওয়ার জন্য নিজেদের সেরাটা দিয়েছে। আমরা জানতাম, একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নামছি। জানতাম যে, ওরা আমাদের রক্ষণের কড়া পরীক্ষা নেবে। তবে আমাদের রক্ষণ যথেষ্ট ভাল খেলেছে।”  

দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়ে কোচ বলেন, “দলের ছেলেদের অভিনন্দন। ওরা পরিকল্পনা অনুযায়ী খেলে একাধিক গোলের সুযোগ তৈরি করে ম্যাচ জেতার চেষ্টা করেছে। কিন্তু ওরা গোল না পাওয়ায় ওদের জন্য খারাপ লাগছে। আমরা লেবাননের চেয়ে সহজ সুযোগ পেয়েছি। আমাদেরই ম্যাচটা জেতা উচিত ছিল। যদিও তা হয়নি। কিন্তু তিনদিন পরে যাতে তা-ই হয়, তা নিশ্চিত করতে হবে আমাদের”।

এই নিয়ে টানা ছ’টি ম্যাচে কোনও গোল খায়নি ভারত। ভানুয়াটু ১-০ গোলে মঙ্গোলিয়াকে হারানোয় বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে নামার আগেই ফাইনালে উঠে গিয়েছিল লেবানন। ফলে দুই দলের কাছেই এই ম্যাচটা আক্ষরিক অর্থেই হয়ে ওঠে ফাইনালের ‘স্টেজ রিহার্সাল’।

বৃহস্পতিবারের ম্যাচ দেখে একটা ব্যাপার পরিষ্কার যে, রবিবার সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে কোনও দলই বিনা লড়াইয়ে বিন্দুমাত্র জায়গা ছাড়বে না।

দলের রক্ষণের প্রশংসা করে স্তিমাচ বলেন, “পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে খেললেও গোল খাওয়ার সম্ভাবনা থাকে। আপনারাই দেখলেন কতটা শৃঙ্খলার সঙ্গে আমাদের রক্ষণ নিজেদের কর্তব্য পালন করেছে। প্রতিপক্ষকে গোলের সুযোগ তৈরি করতেই দিই না আমরা। সে যে-ই হোক। লেবানন একটা মাত্র সুযোগ পেয়েছিল। মঙ্গোলিয়া বা ভানুয়াটুকে গোলের ধারেকাছেও আসতে দিইনি। এ ভাবেই নিজেদের তৈরি করছি আমরা। আমাদের মূল নীতি হল, গোল খাব না।”

আরও পড়ুন: ফের সবুজ-মেরুনে হাবাস, মোহনবাগান সুপার জায়ান্টে বসানো হল কোচ ফেরান্দোরও ওপরে

 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
Indian Football Team: অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
অক্টোবরে ব্রাজিল ম্যাচ তো আছেই, ভোজিনহাদের কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত?
Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget