এক্সপ্লোর

Ravi Shastri: টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার সাব চালু করার সমর্থনে সওয়াল শাস্ত্রীর

Eden Gardens: শুক্রবার ইডেন গার্ডেন্সে একটি বেনিফিট ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া মহারাজাস ও টিম ওয়ার্ল্ড জায়ান্টস। সেই ম্যাচেও থাকছে সুপার সাব নিয়ম।

কলকাতা: লেজেন্ডস লিগ ক্রিকেটে ফিরছে সুপার-সাব। শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একটি বেনিফিট ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া মহারাজাস ও টিম ওয়ার্ল্ড জায়ান্টস। সেই ম্যাচেও থাকছে সুপার সাব নিয়ম।

আর এই নিয়মের হয়ে জোরাল সওয়াল করলেন রবি শাস্ত্রী। লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ কমিশনারের দায়িত্বে রয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, 'খেলাটার প্রত্যেক মুহূর্তে বিবর্তন হচ্ছে। কে বলতে পারে আন্তর্জাতিক পর্যায়ে শীঘ্রই এই নিয়ম ফের চালু হবে না! আর আইপিএল, বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্ট হচ্ছে এই নিয়ম পরীক্ষামূলকভাবে দেখার মঞ্চ।'

লেজেন্ডস লিগ ক্রিকেটে সুপার সাব নিয়মে প্রত্যেক ইনিংসে ১০ ওভারের পর একজন ক্রিকেটারকে পরিবর্ত হিসাবে ব্যবহার করার নিয়ম রয়েছে। তবে দলগুলিকে ম্যাচ শুরু হওয়ার আগেই সেই ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Legends League Cricket (@llct20)

২ তারকার প্রত্যাবর্তন

চোট-আঘাতে জর্জরিত ছিলেন দু'জনই। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে (Syed Mushtaq Ali Trophy) বাইশ গজে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ওয়াশিংটন সুন্দর ( Washington Sundar) ও টি নটরাজন (T Natarajan), দুই তারকাই।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তামিলনাড়ুর দল ঘোষণা করা হয়েছে। বিজয় শঙ্করের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে বাবা অপরাজিতকে। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে ফিট হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দরকে। তাঁকে দলের সহ অধিনায়ক করা হয়েছে।

গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলেছিলেন বিজয়। কিন্তু তিনি কাঁধে চোট পান। তাঁর অস্ত্রোপচারও হয়। এখনও ফিট হননি বিজয়। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন টি নটরাজন। কিন্তু তারপর থেকেই হাঁটুর চোটে ভুগছেন। তবে তিনিও সৈয়দ মুস্তাক আলি ট্রফির তামিলনাড়ু দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। খেতাব রক্ষার লড়াইয়ে নামা তামিলনাড়ুর বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন নটরাজনই। ২০২২ সালের আইপিএলের পর থেকে আর কোনও ম্যাচ খেলেননি নটরাজন।

আরও পড়ুন: ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী, নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি প্রত্যাখ্যান করলেন তারকা অলরাউন্ডার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget