এক্সপ্লোর

দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারাল ধোনির চেন্নাই সুপার কিংস

 নয়াদিল্লি: দ্বাদশ আইপিএলের পঞ্চম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এই নিয়ে এবার টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচেই জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানের মাথায় অম্বাতি রায়ডুকে হারায় চেন্নাই। রায়ডু ৫ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করে শেন ওয়াটসন ও সুরেশ রায়নার জুটি। ওয়াটসন আউট হওয়ার পর আসেন কেদার যাদব। দলের ৯৮ রানে তৃতীয় উইকেটের পতন হয় চেন্নাইয়ের। ১৬ বলে ৩০ রান করে আউট হন রায়না। এরপর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় মহেন্দ্র সিংহ ও কেদার যাদবের জুটি। জয়ের জন্য যখন দুই রান বাকি তখন রাবাডার বলে ২৭ রান করে আউট হয়ে যান কেদার। এর পর ব্র্যাভো চার মেরে দলের জয় নিশ্চিত করেন। দুই বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ধোনি ৩২ রানে অপরাজিত থাকেন। এর আগে ডোয়েন ব্র্যাভোর দুরন্ত বোলিংয়ে (৩৩ রানে ৩ উইকেট) দিল্লি ক্যাপিটালসকে ১৪৭ রানে বেঁধে রাখতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। ছয় উইকেট হারিয়ে দিল্লি ওই রান তোলে। টসে জিতে ব্যাট করতে নেমে দিল্লির দুই ওপেনার শিখর ধবন (৫১) ও পৃথ্বী শ (২৪)-র জুটিতে ৪.৩ ওভারে ৩৬ রান যোগ হয়। পৃথ্বীকে আউট করে জুটি ভাঙেন দীপক চাহর। এরপর শ্রেয়স আয়ার ১৮ রান করে দলের ৭৯ রানে প্যাভিলিয়নে ফেরেন। ধবন ও শ্রেয়াস দ্বিতীয় উইকেটে ৪৩ রান যোগ করেন। ধবন তৃতীয় উইকেটে ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে ৪১ রান যোগ করেন। নিজস্ব ছন্দেই ব্যাট করছিলেন ঋষভ। কিন্তু গত ম্যাচের মতো বড় ইনিংস খেলতে পারলেন না তিনি। ১৩ বলে ২৫ রানে আউট হন তিনি। তাঁকে ফেরান ব্র্যাভো। ১২০ রানে দিল্লির তৃতীয় উইকেট পড়ে। ওই ওভারেই কিমো পল কোনও রান না করেই ব্র্যাভোর বলে আউট হয়ে যান। পরের ওভারে ব্র্যাভো ধবনকে আউট করে দিল্লির বড় রান তোলার আশায় জল ঢালেন। দলের ১২৭ রানে আউট হন ধবন। তাঁর আউট হওয়ার পর দিল্লির ব্যাটসম্যানরা বেশি রান তুলতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে তারা ছয় উইকেটে ১৪৭ রান করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget