এক্সপ্লোর

চাপের মুখে বল ফস্কে চার রান দেওয়ার পর ডি ককের প্রতি বুমরাহর ব্যবহার জিতে নিল সবার মন

শেষ ওভারে লাসিথ মালিঙ্গার দুরন্ত বোলিং মুম্বই ইন্ডিয়ান্সকে সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে জয় এনে দিয়েছে। এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল।

বিশাখাপত্তনম:  শেষ ওভারে লাসিথ মালিঙ্গার দুরন্ত বোলিং মুম্বই ইন্ডিয়ান্সকে  সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে জয় এনে দিয়েছে। এই জয়ের ফলে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল। চেন্নাইয়ের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করে  ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে মুম্বই। শেষ ওভার পর্যন্ত গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের পক্ষে সবকিছুই ঠিকঠাক হচ্ছিল। কিন্তু শেন ওয়াটসন (৮০) –এ রান আউট বদলে দিল ম্যাচের রঙ। শেষ বলে জয়ের জন্য দুই রানের দরকার ছিল চেন্নাইয়ের। কিন্তু শার্দুল ঠাকুরকে এলবিডব্লু আউট করে মুম্বইয়ের চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চিত করলেন মালিঙ্গা। চেন্নাইকে ২০ ওভারে সাত উইকেটে ১৪৮ রানে থামতে হল। মুম্বই এবারের আইপিএলের রুদ্ধশ্বাস ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচে মুম্বইয়ের তারকা বোলার জসপ্রিত বুমরাহ শুধু বল হাতেই নয়, নিজের ব্যবহারেও সবার মন জয় করলেন। ১৭ ওভার শেষ হওয়ার পর চেন্নাইয়ের জয়ের জন্য ৩৮ রানের দরকার ছিল। কিন্তু ১৮ তম ওভারে ওয়াটসন ক্রুনাল পান্ড্যর বলে তিনটি ছক্কা সহ ২০ রান তুলে ম্যাচের পাল্লা নিজেদের দিকে টেনে আনেন। চেন্নাইয়ের জয়ের জন্য ১২ বলে প্রয়োজন ছিল ১৮ রান। ১৯ তম ওভারে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বুমরাহর হাতে বল তুলে দেন। এই ওভারে অসাধারণ বোলিং করেন তিনি। প্রথম পাঁচ বলে মাত্র পাঁচ রান দেন। কিন্তু শেষ বলে উইকেটরক্ষক কুইন্টন ডি কক একটা বড় ভুল করে বসলেন। বুমরাহ দারুণ একটা বাউন্সার দেন। ব্যাটসম্যান রবীন্দ্র জাডেজা ওই বল ব্যাটে লাগাতে পারেননি। উইকেটরক্ষকের কাছে এই বল ধরাটা একেবারেই সহজ ছিল। কিন্তু ডি ককের হাত ফস্কে যায় বল। সোজা বাউন্ডারিতে চলে যায়। ওরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে হাত ফস্কে চলে গেল চার-চারটি রান। তা দেখে, মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরাই শুধু নন, অধিনায়কও হতাশ হন। ধারাভাষ্যকাররাও বলতে থাকেন. এটা কী করলেন ডি কক! উইকেটরক্ষক নিজেও যেন বুঝতে পারছিলেন না, এটা হল কীভাবে। ধারাভাষ্যকার আকাশ চোপড়া তো আকারে-ইঙ্গিতে বলেই ফেললেন, ডি কক তো দক্ষিণ আফ্রিকার। তাই চাপের মুখে এমনটা হতেই পারে। সবার চোখেই ডি ককের ওই ভুল তখন বেশ বড় হয়ে দেখা দেয়। কিন্তু বোলার বুমরাহ সংযম বজায় রেখে যে প্রতিক্রিয়া দেখালেন, তা সবার নজর কেড়ে নেয়। তিনি ডি ককের পাশে দিয়ে তাঁর কাঁধে হাত রাখলেন। সহানুভূতির স্পর্শ দিয়ে যেন বললেন, এমনটা তো হতেই পারে। এর জের টেনে লাভ নেই। পরের বলের জন্য প্রস্তুত হও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan Cricket: ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
ডোপিং বিরোধী ধারা লঙ্ঘন, তিন ম্যাচের জন্য নির্বাসিত পাকিস্তানি ক্রিকেটার
Sir Garfield Sobers: ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দুঃখের দিন, সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ গাওস্কর-সৌরভ-আজহাররা
Damayanti Sen Missing: শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
শেষ দেখা যায় শ্রীরামপুরে, নিখোঁজ হাওড়ার শ্যুটার দময়ন্তী, সাহায্যের আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
FIFA World Cup Final: স্পেন-আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালের আগেই নিউ ইয়র্কের বাতাসে 'বিষ', বাড়ছে উদ্বেগ
স্পেন-আর্জেন্তিনার বিশ্বকাপ ফাইনালের আগেই নিউ ইয়র্কের বাতাসে 'বিষ', বাড়ছে উদ্বেগ

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget