এক্সপ্লোর

হাফ ডজন হার, ‘কোনও অজুহাত দেব না’, হাল ছাড়লেন বিরাট

হতাশ বিরাট করুণ মুখে বলছেন, “দলকে এর থেকে বেশি আর কী-ই বা বলা যায়। প্রত্যেককে দায়িত্ব নেওয়ার কথা বলেছি। এখনও পর্যন্ত সেটা দেখতে পাইনি এবং এটা বাস্তব। উদ্যমী ক্রিকেট খেলার প্রয়োজন। ব্যক্তিগতভাবে আর কোনও কিছুই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না।”

বেঙ্গালুরু: হতাশ। বিমর্ষ। অসহায়। একা। আগ্রাসনের নাম মাত্র নেই। হাফ ডজন হারের মালা পরে কোন অধিনায়কই বা উত্ফুল্ল হবেন? কার মুখেই বা হাসি থাকবে? পার্থিব, এবিডি, মার্কস স্টোয়নিস, মইন আলি, টিম সাউদি, যুজবেন্দ্র চহাল, মহম্মদ সিরাজ সবাই খেলছেন, তবে দায়িত্ব নিয়ে দলকে জেতাতে পারছেন না। এমনকি খোদ বিরাটও পারছেন না। রান করছেন, কিন্তু নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে পারছেন না। পরপর ৬টা ম্যাচ, আরসিবি হারল। আইপিএলের ইতিহাসে বেঙ্গালুরুরর এটাই সবথেকে কদাকার পারফরম্যান্স। এর আগে মরশুমের শুরুতেই ৬ ম্যাচ হারের বিরল নজির গড়েছিল দিল্লি। ২০১৩ সালের সেই রেকর্ড এবার বেঙ্গালুরুর দখলে। আর একটা ম্যাচ হারলেই দিল্লিকে টপকে আইপিএলে একটানা হারের রেকর্ডে সবার শীর্ষে পৌঁছে যাবে তারা। এখনই  হারের ডবল হ্যাটট্রিক হজম করে ফেলেছেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্সেটন। এরপর জয়ে ফিরতে না পারলে তাঁর পরিকল্পনা নিয়েও যে প্রশ্ন উঠবে তা নিঃসন্দেহেই বলা যায়। এই পরিস্থিতিতে আর কী-ই বা বলতে পারেন বিরাট!

ঘরের মাঠে দিল্লির কাছে ৭ উইকেটে হারের পর, কোহলি বললেন, “দল নিয়ে আর কিছু বলার নেই। রোজ রোজ অজুহাত দেওয়া যায় না।” দায়িত্ব নিয়ে খেলতে হবে, নিজেরা দায়িত্ব নাও, দলের প্রত্যেককে এই বার্তাই দিয়েছিলেন বিরাট। তবে তা কাজে আসেনি। কোনও রকম চ্যালেঞ্জের সামনেই দাঁড়াতে পারছে না চ্যালেঞ্জার্সরা। বিরাটের নেতৃত্বেও না। হতাশ বিরাট করুণ মুখে বলছেন, “দলকে এর থেকে বেশি আর কী-ই বা বলা যায়। প্রত্যেককে দায়িত্ব নেওয়ার কথা বলেছি। এখনও পর্যন্ত সেটা দেখতে পাইনি এবং এটা বাস্তব। উদ্যমী ক্রিকেট খেলার প্রয়োজন। ব্যক্তিগতভাবে আর কোনও কিছুই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না।”

প্রসঙ্গত, এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স। প্রথম ব্যাটে নেমে পার্থিবের উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে যায় বেঙ্গালুরু। বিরাট ক্রিজে থাকলেও এবিডি, স্টোয়নিসরা দীর্ঘস্থায়ী হননি। মইন আলি একটা ঝোড়ো ইনিংস (১৮ বলে ৩২) খেললেন বটে তবে রয়্যালরা দেড়শো রানও টপকাতে পারল না। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার কাগিসো রাবাডা।

জবাবে ব্যাট করতে নেমে শ্রেয়সের ৬৭ রানের ইনিংসের ওপর ভর করে অনায়াসেই দেড়শো রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় দিল্লি। বিফলে যায় বিরাটের ৪১ রানের ইনিংসও। এই জয় স্বাভাবিক ভাবেই পন্টিং-গাঙ্গুলি জুটির কাছে তৃপ্তিদায়ক। অন্যদিকে বিরাটদের কাছে এই হার হতাশার, বেদনার এবং চিন্তার ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৪৯/৮

দিল্লি ক্যাপিটালস- ১৫২/৬

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget