এক্সপ্লোর

RCB in IPL: আগের মতো দৌড়তে পারো? এবি-র সঙ্গে খুনসুটি বিরাটের

বিরাট কোহলির সঙ্গে এ বি ডিভিলিয়ার্সের বন্ধুত্ব বরাবরই ক্রিকেট বিশ্বের অন্যতম চর্চিত বিষয়। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান একে অপরের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। পাশাপাশি আইপিএলে দুজনই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে। এক সঙ্গে অনেক ম্যাচও জিতিয়েছেন দলকে।

পুণে: বিরাট কোহলির সঙ্গে এ বি ডিভিলিয়ার্সের বন্ধুত্ব বরাবরই ক্রিকেট বিশ্বের অন্যতম চর্চিত বিষয়। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান একে অপরের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। পাশাপাশি আইপিএলে দুজনই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরে। এক সঙ্গে অনেক ম্যাচও জিতিয়েছেন দলকে।

আইপিএল শুরুর মুখে ডিভিলিয়ার্সের সঙ্গে খুনসুটি করলেন বিরাট। ইংল্যান্ডকে ২-১ ব্য়বধানে সিরিজ হারিয়েছে ভারত। বিরাট কোহলি অধিনায়ক হিসাবে ফের একটি ট্রফি জিতেছেন। এদিকে ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১৪তম আইপিএল। রবিবার ওয়ান ডে সিরিজ সম্পূর্ণ হতেই ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই আইপিএলে নিজ নিজ দলের শিবিরে যোগ দিতে চলে গিয়েছেন। তবে আরসিবি শিবিরে এখনও যোগ দেননি কোহলি। আরসিবি অধিনায়ক ১ এপ্রিল দলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে ট্রেনিং বন্ধ রাখেননি কোহলি। রবিবার জস বাটলারদের বিরুদ্ধে সিরিজ জিতে উঠেই কোহলি জিমে ট্রেনিং শুরু করে দিয়েছেন। তিনি ট্রেড মিলে দৌড়নোর একটি ভিডিও সোমবার পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখেন, 'কোনও বিশ্রাম নেই। এবার শুধু গতির সঙ্গে পাল্লা দিয়ে ছোটা আইপিএলে।' যা দেখে ভারতের দিকে রওনা হওয়া ডিভিলিয়ার্স মজা করে লেখেন, 'তোমার ছন্দ দেখে দুর্দান্ত লাগছে। আমি ব্যাগপত্তর গুছিয়ে ফেলেছি। ভারতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে রয়েছি।'

এরপরই খুনসুটি আরসিবি অধিনায়কের। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি এ বি। বিরাট তাঁকে লেখেন, 'আশা করছি এখনও দুই উইকেটের মাঝে তুমি দ্রুত দৌড়তে পারো।' ভক্তরাও দুই তারকার খুনসুটি দেখে উচ্ছ্বসিত। এদিকে, রবিবার ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর সোমবার কোহলি পুণের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ফলে আইপিএলের বায়ো বাবলে ঢুকতে হলে তাঁকে বোর্ডের নিয়ম অনুয়ায়ী ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সেক্ষেত্রে আরসিবি শিবিরে প্র্যাক্টিসে নেমে পড়তে বিরাটের আরও কয়েকদিন দেরি হতে পারে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget