এক্সপ্লোর

CSK in IPL 2021: বল করবেন CSK-এর নেটে, কে এই ‘নতুন মালিঙ্গা’?

Indian Premier League 2021: এবারের আইপিএল-এর জন্য নতুন প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই: গতবার করোনা আবহে সংযুক্ত আরব আমিরশাহিতে হলেও, এবার দেশের মাটিতেই হবে আইপিএল। এই টি-২০ প্রতিযোগিতার সূচিও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। আইপিএল-এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এবার আইপিএল-এ ধোনিদের অনুশীলনে চমক শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। যিনি ‘নতুন মালিঙ্গা’ হিসেবেই মাঠে পরিচিত। কারণ, তাঁর বোলিং অ্যাকশন দেখলে যে কেউ তাঁকে মালিঙ্গা বলে ভুল করতে পারেন। মূল দলে না থাকলেও, নেট বোলার হিসেবে এই পেসারকে উড়িয়ে এনেছে সিএসকে। ব্যাটসম্যানদের প্রস্তুতিতে সাহায্য করবেন শ্রীলঙ্কার এই পেসার।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, সিএসকে-র নেট বোলার হিসেবে পাথিরানা ছাড়াও ডাক পেয়েছেন মাহিশ থিকশানা। এই দুই পেসার সিএসকে-র রিজার্ভ দলে থাকছেন।

গত বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে সবার নজর কেড়ে নেন পাথিরানা। লসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশনের সঙ্গে তাঁর মিল আছে। সেই কারণেই এই তরুণ পেসারকে ‘নতুন মালিঙ্গা’ বলে ডাকা হচ্ছে।

He's not playing today but earlier this week, we took a closer look at Matheesha 'New Malinga' Anushal in training.

Anushal didn't disappoint, he bowled some serious 🚀 🚀 #U19CWC | #FutureStars pic.twitter.com/MUau2aPyiy

— #CWC11Rewind (@cricketworldcup) February 3, 2020

">

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বলের গতিতে বিপক্ষের ব্যাটসম্যানদের চমকে দিয়েছিলেন পাথিরানা। ভারতের বিরুদ্ধে ম্যাচে যশস্বী জয়সোয়ালের উদ্দেশে একটি বল করেন তিনি, যেটির গতি ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার (১০৮ মাইল)। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে এটাই সর্বোচ্চ গতির বল। পরে অবশ্য জানা যায়, রেকর্ডিংয়ে ভুল ছিল। ফলে পাথিরানার রেকর্ড বাতিল হয়ে যায়। তবে এই তরুণের বলের গতি মোটেই কম নয়। এবার ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজা, ফাফ দু প্লেসিদের বিরুদ্ধে বোলিং করার সুযোগ পাবেন তিনি। ফলে পরিণত হবেন পাথিরানা।

গতবার আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি সিএসকে। প্রথমবার প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেননি ধোনিরা। তাঁরা লিগ শেষ করেন সাত নম্বরে থেকে। এবার তাঁরা ঘুরে দাঁড়াতে মরিয়া। নিলামে মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম, চেতেশ্বর পূজারাদের নিয়েছে সিএসকে। ভাল পারফরম্যান্স দেখানোই ধোনিদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Chok Bhanga 6ta: বেঙ্গল STF-র অভিযানে গ্রেফতার জঙ্গি, 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন'
P. C. Sorcar Jr.: 'দাদা দেহ নিয়ে ফিরে গেল, বাবার আংটি পরে বললাম, আজ থেকেই শো শুরু', জন্মদিনে অজানা পি সি সরকার জুনিয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget